Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মেলায় হারিয়ে যাওয়া রুখতে টেকনোলজিতে ভরসা প্রশাসনের, এল কিউআর যুক্ত রিস্ট ব্যান্ড

মেলায় ভিড়ের মধ্যে মানুষ হারিয়ে যাওয়ার সমস্যা ঠেকাতে প্রযুক্তির সাহায্য নিচ্ছে প্রশাসন। কিউআর কোড যুক্ত রিস্ট ব্যান্ডে মিলবে দ্রুত পরিচয় ও উদ্ধার ব্যবস্থার সুবিধা।

মেলায় হারিয়ে যাওয়া রুখতে টেকনোলজিতে ভরসা প্রশাসনের, এল কিউআর যুক্ত রিস্ট ব্যান্ড

রিস্ট ব্যান্ড (ছবি- দ্য ওয়াল)

গার্গী দাস

শেষ আপডেট: 12 January 2026 12:23

দ্য ওয়াল ব্যুরো: “অমুক ব্যক্তি হারিয়ে গিয়েছে। দয়া করে যদি কোনও সহৃদয় ব্যক্তি অমুক ব্যক্তিকে খুঁজে পান, তাহলে আমাদের অনুসন্ধান কেন্দ্রে নিয়ে আসুন…” গঙ্গাসাগর মেলায় পা রাখলেই বছরের পর বছর ধরে কানে ভেসে আসে এই পরিচিত মাইকিং। বিপুল ভিড়, অপরিচিত পরিবেশ আর মুহূর্তের অসতর্কতায় আলাদা হয়ে যাওয়া - এই বাস্তবতাই বারবার সামনে এনেছে হারিয়ে যাওয়ার আশঙ্কা। তবে এবার সেই চিরচেনা মাইকিং বন্ধ হতে চলেছে বলে মনে করছে প্রশাসন।

কারণ, এবার এই হারিয়ে যাওয়া রুখতে গঙ্গাসাগর মেলায় করা হয়েছে এক বড় ও যুগান্তকারী পদক্ষেপ। হারিয়ে যাওয়া রুখতে চালু হল ‘ই - পরিচয়’ কিউআর কোড রিস্টব্যান্ড। আধুনিক প্রযুক্তির সাহায্যে তীর্থযাত্রীদের নিরাপত্তাকে আরও আঁটসাট করার জন্যই এই উদ্যোগ নিয়েছে প্রশাসন।

এতে প্রবীণ ও নাবালক অর্থাৎ কম বয়সী তীর্থযাত্রীদের হাতে পরিয়ে দেওয়া হচ্ছে বিশেষ কিউআর কোডযুক্ত রিস্টব্যান্ড। মেলার ভিড়ে কেউ যদি পরিবার বা সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, তাহলে এই রিস্টব্যান্ডে থাকা কিউআর কোড স্ক্যান করলেই মিলবে তাঁর পরিচয় ও প্রয়োজনীয় যোগাযোগের তথ্য। ফলে মাইকিংয়ের মাধ্যমে নাম ডাকার পরিবর্তে খুব অল্প সময়ের মধ্যেই হারিয়ে যাওয়া ব্যক্তিকে তাঁর পরিবারের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এক্ষেত্রে অনেকটাই সমস্যার হাত থেকে বাঁচবে অনুসন্ধান ডেস্কগুলো।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছর গঙ্গাসাগর মেলায় হারিয়ে যাওয়া সংক্রান্ত বহু অভিযোগ আসে। সেই অভিজ্ঞতা থেকেই প্রযুক্তিনির্ভর এই সমাধান। এতে যেমন অনুসন্ধানের সময় কমবে, তেমনই কমবে আতঙ্ক ও ভোগান্তি।

মেলায় আসা তীর্থযাত্রীদের একাংশ জানিয়েছেন, এতদিন মাইকিং শুনে আতঙ্ক বেড়ে যেত। এবার ‘ই - পরিচয়’ রিস্টব্যান্ড চালু হওয়ায় অনেকটাই নিশ্চিন্ত বোধ করছেন তাঁরা। প্রবীণ ও শিশুদের নিরাপত্তায় এই উদ্যোগ গঙ্গাসাগর মেলাকে আরও সুরক্ষিত ও মানবিক করে তুলবে বলেই আশা সকলের।


```