প্রশ্ন তুলেছেন, নির্বাচনের অন্তত সাত মাস আগে এসআইআরের নামে কমিশনকে দিয়ে বিজেপি রাজ্যের প্রশাসনকে কব্জা করতে চাইছে।
.jpeg.webp)
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 28 October 2025 23:12
দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (SIR) ইস্যুতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) জ্ঞানেশ কুমারকে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
বারেবারে বাংলা দখলে ব্যর্থ হওয়ায় এবার কমিশনকে দিয়ে প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে ভুয়ো ভোটার ঢুকিয়ে বাংলার ভোটার লিস্টই বদলে দিতে চাইছে বিজেপি। আগেও এই অভিযোগ করেছে তৃণমূল। এদিন এ প্রসঙ্গে আরও একধাপ এগিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, "আজ নয় কাল কিন্তু সরকার পাল্টাবে জ্ঞ্যানেশবাবু, তখন দেশ ছেড়ে পালাবেন না। যেখানে যাবেন খুঁজে বের করব।"
রাজ্যে এসআইআরের (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার দিনেই উত্তাল উত্তর ২৪ পরগনার পানিহাটি (Panihati case)। এনআরসির (NRC) আতঙ্কে আত্মঘাতী এক ব্যক্তি, দাবি পরিবারের। মৃত প্রণদীপ কর (৫৭)-এর দেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পাশে পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোট, যাতে স্পষ্ট লেখা, “আমার মৃত্যু এনআরসির জন্য।”
এ ব্যাপারে মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) জ্ঞানেশ কুমার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে এফআইআর দায়ের হবে না কেন? সেই প্রশ্নও তুলেছেন অভিষেক।” খানিক থেমে যোগ করেছেন, "আর কত রক্ত চান জ্ঞানেশ কুমার? আর কত রক্ত চান অমিত শাহ? আসলে এদের তৈরি আতঙ্কে মানুষ মারা গেলেও এদের কিছু যায় আসে না।"
এদিন দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানান। পাশাপাশি কড়া আক্রমণ শানান বিজেপির বিরুদ্ধে। তাঁর অভিযোগ, “এমন মৃত্যু ভারতের সংবিধান ও গণতন্ত্রের প্রতি গভীর আঘাত। বছরের পর বছর ধরে বিজেপি এনআরসির ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে, মিথ্যা প্রচার করেছে এবং নিরাপত্তাহীনতাকে হাতিয়ার করে ভোট আদায় করেছে। এই মৃত্যু সেই বিভাজনমূলক রাজনীতির ফল।”
অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন কমিশন-বিজেপির বিরুদ্ধে বড় ষড়যন্ত্রর অভিযোগ এনেছেন। প্রশ্ন তুলেছেন, নির্বাচনের অন্তত সাত মাস আগে এসআইআরের নামে কমিশনকে দিয়ে বিজেপি রাজ্যের প্রশাসনকে কব্জা করতে চাইছে।