অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা স্পষ্ট, প্রধানমন্ত্রী ‘হিসাব’ চাইলে, সেই জবাব দেবে বাংলার মানুষই, নির্বাচনের মাধ্যমে।

নরেন্দ্র মোদী বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 5 April 2026 23:35
দ্য ওয়াল ব্যুরো: রাজবংশী গড় কোচবিহারের রাসমেলার মাঠ থেকে রবিবার বাংলার ভোটপ্রচার (West Bengal Assembly Election 2026) শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। একের পর এক বেনজির আক্রমণ শানিয়েছেন বাংলার শাসক দলের প্রতি। এবার প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ ফিরিয়ে দিলেন তৃণমূল সাংসদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
একাধিক ইস্যু তুলে ধরে অভিষেকের দাবি, গণতন্ত্রে ‘হিসাব’ জনগণ নেয়, কোনও ব্যক্তি নয়, এমনকি প্রধানমন্ত্রীও নন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, প্রধানমন্ত্রী নিজেকে প্রায় ঈশ্বরের আসনে বসিয়েছেন এবং মনে করছেন তিনি বাংলার মানুষের ‘হিসাব’ করতে পারেন। তাঁর কথায়, এই অহংকারই প্রধানমন্ত্রীর বিচারবুদ্ধিকে আচ্ছন্ন করেছে। তৃণমূল নেতার বক্তব্যে উঠে এসেছে একাধিক অভিযোগ,
ক্ষমতার লড়াইয়ে ২০০ মানুষের প্রাণহানির অভিযোগ
The Prime Minister has practically elevated himself to the status of a God. He believes he can do "HISAAB" of the mere mortals of Bengal for daring to reject him and his party in election after election. His arrogance has clouded his judgement. In a democracy, it is not the Prime… pic.twitter.com/UBd5XGqwla
— Abhishek Banerjee (@abhishekaitc) April 5, 2026
অভিষেকের দাবি, রায়না, গোসাবা, সাতগাছিয়া-সহ রাজ্যের সব ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মানুষ প্রস্তুত। তিনি জানান, ব্যালট বাক্সেই এই ‘হিসাব’ মিটবে এবং তৃণমূল প্রার্থীরা মন্দিরা দলুই, সুব্রত মণ্ডল, সোমাশ্রী বেতাল-সহ ‘মা-মাটি-মানুষ’-এর প্রতিনিধিরাই জিতবেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা স্পষ্ট, প্রধানমন্ত্রী ‘হিসাব’ চাইলে, সেই জবাব দেবে বাংলার মানুষই, নির্বাচনের মাধ্যমে।