Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

ভোটার তালিকা সংশোধন নিয়ে কি উদ্বেগ বাড়ছে? ৮ তারিখ দলের সব নেতাদের বৈঠকে ডাকলেন অভিষেক

এ বছরের গোড়ায় নেতাজি ইনডোরে তৃণমূলের কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা হতে পারে। 

ভোটার তালিকা সংশোধন নিয়ে কি উদ্বেগ বাড়ছে? ৮ তারিখ দলের সব নেতাদের বৈঠকে ডাকলেন অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 31 July 2025 11:00

দ্য ওয়াল ব্যুরো: বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় (Voter list) বিশেষ নিবিড় সংশোধন তথা স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই এ ব্যাপারে বিএলও তথা বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ হয়ে গেছে। আগস্ট মাসে যে কোনও দিন দুম করে সেই প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক এহেন পরিস্থিতিতে দলের সব স্তরের নেতাদের নিয়ে ৮ অগস্ট বৈঠক ডাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

এ বছরের গোড়ায় নেতাজি ইনডোরে তৃণমূলের কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা হতে পারে। সেই ভুয়ো ভোটার ধরতে বুথ স্তর পর্যন্ত নেতা কর্মীদের সজাগ থাকতে বলেছিলেন মমতা। পরে এ ব্যাপারে গত ১৫ মার্চ দলের সব সাংসদ, বিধায়ক, পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলর, জেলা পরিষদের সদস্য প্রমুখদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রক্রিয়া কিছু দিন চলে। তার পর থমকে যায়।

এবার অন্য সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল কংগ্রেস। ২০২৪ সালে মহারাষ্ট্রে বিধানসভা ভোটের আগে ভোটারের সংখ্যা ৪০ লক্ষের বেশি বেড়ে যায়। তাৎপর্যপূর্ণ হল, মহারাষ্ট্রে লোকসভা ভোট আর বিধানসভা নির্বাচনের মধ্যে মাত্র ৬ মাসের ফারাক ছিল। তার মধ্যেই ভোটারের সংখ্যা ৪০ লক্ষ বেড়ে যায়। আবার বিহারে বিধানসভা ভোট আসছে। তার আগে নির্বাচন কমিশন যে নিবিড় সংশোধন শুরু করেছে তাতে প্রায় ৭০ লক্ষ ভোটারের নাম ইতিমধ্যে বাদ পড়েছে। হিসাব মতো বিধানসভা পিছু ২৮ হাজার ভোটারের নাম বাদ গেছে। যা নিয়ে বিরোধীরা তীব্র আপত্তি তুলেছে। কমিশন অবশ্য জানিয়েছে, যাদের নাম বাদ পড়েছে তারা হয় মৃত বা অস্তিত্ব নেই বা পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে থাকে এবং তাদের দু জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে।

কমিশনের এই তৎপরতার বিরুদ্ধে জোরদার প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল। সংসদেও কংগ্রেস, ডিএমকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ জানাচ্ছে। তবে জোড়াফুলের নেতারা বুঝতে পারছেন, কমিশনও নাছোড়। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট থেকেও এখনও কোনও রেহাই পাওয়া যায়নি। তার পরই বৈঠক ডেকেছেন অভিষেক।

অভিষেকের ডাকা বৈঠকের অ্যাজেন্ডা অবশ্য পরিষ্কার করে বলা হয়নি। শুধু বলা হয়েছে সব সাংসদ, বিধায়ক, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সব জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, ওয়েবকুপার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সংগঠনের নেতারা ছাড়া রাজ্য সংগঠনের সব নেতাদের ওই ভার্চুয়াল বৈঠকে থাকতে হবে। ৮ অগস্ট বিকেল ৪টের সময়ে ওই বৈঠক হবে।

অ্যাজেন্ডা স্পষ্ট করে বলা না হলেও মনে করা হচ্ছে বৈঠকের মুখ্য বিষয় হবে ভোটার তালিকায় সংশোধন। ইতিমধ্যে বোলপুরের প্রশাসনিক সভা থেকে বিলিওদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোনও ভোটারের নাম যেন বাদ না যায় তা দেখতে হবে। তা ছাড়া এও মনে রাখতে হবে বিএলওরা রাজ্য সরকারের কর্মী। নির্বাচন কমিশন শুধু ভোটের সময়েই দায়িত্বে থাকবে, বাকি সময়ে রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব রাজ্য সরকারেরই। ভোটার তালিকায় সংশোধনের ব্যাপারে কমিশনের বিরুদ্ধে পাল্টা আক্রমণাত্মক অভিষেকও। 
কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ভোটার তালিকায় সংশোধনের বিষয়টি ছাড়াও পাড়ায় সমাধান প্রকল্পের ব্যাপারেও বৈঠকে আলোচনা হতে পারে।


```