Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের হয়ে সওয়াল সৌরভের, তীব্র বিরোধিতা অভিষেকের

সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, রাজনীতি আর ক্রিকেটকে এক করা উচিত নয়। তাই এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ মুখোমুখি হলে তাঁর আপত্তি নেই। 

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের হয়ে সওয়াল সৌরভের, তীব্র বিরোধিতা অভিষেকের

সৌরভ গঙ্গোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়

সৌম্য বাগচী

শেষ আপডেট: 28 July 2025 18:47

দ্য ওয়াল ব্যুরো: শনিবার ছিল কার্গিল বিজয় দিবস। আর সেই দিনই ঘোষিত হয়েছে এশিয়া কাপের (Asia Cup) নির্ঘণ্ট। সূচি অনুযায়ী ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বে এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ (India vs Pakistan)। কিন্তু সূচি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। এই ম্যাচ নিয়ে তোপ দেগেছেন মহম্মদ আজহারউদ্দিন থেকে রবিচন্দ্রন অশ্বিনের মতো প্রাক্তন ক্রিকেটাররা। বিরোধী দলের সাংসদরাও সরব হয়েছেন এই ইস্যুতে। তবে জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মতে, ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া উচিত।

এদিকে, এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তীব্র তোপ দেগেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেনভারতের কোনও ক্ষেত্রেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়। কারণ ভারতের শহিদদের রক্ত মুছে দেওয়ার ক্ষমতা নেই কোনও ক্রিকেট পিচের। ব্যাট-বলের কারণে তেরঙা ওড়ে না, ভারতের জাতীয় পতাকা ওড়ে সেনার অদম্য সাহসের জন্য।

তবে একদিন আগেই (রবিবার) সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, রাজনীতি আর ক্রিকেটকে এক করা উচিত নয়। তাই এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ মুখোমুখি হলে তাঁর আপত্তি নেই। ২০২৫ সালের এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ সম্পর্কে বাংলার মহারাজ বলেছিলেন, খেলাটি চলা উচিত। কিন্তু পহেলগামের মতো ঘটনা ঘটা উচিত নয়।

৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের এশিয়া কাপে ভারত ও পাকিস্তান ফের একই গ্রুপে স্থান পেয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে, টুর্নামেন্টটি শুরু হওয়ার আগেই সেই ম্যাচ নিয়ে পড়ে গিয়েছে সোরগোল।

পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার বিষয়ে সৌরভ বলেছে, আমি আমার জায়গায় ঠিক আছি। খেলাধুলাকে চলতেই হবে। কিন্তু পহেলগামের মতো ঘটনা যেন না ঘটে। সন্ত্রাসবাদ বন্ধ হওয়া উচিত। ভারত সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে... কিন্তু খেলাধুলা চলতেই থাকবে।

এর আগে, পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড় দানিশ কানেরিয়া ভারতকে প্রশ্ন করেছিলেন, যখন ভারত দেশপ্রেমের কারণে জুলাই মাসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস (ডব্লিউসিএল) পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি খেলেনি, তাহলে এখন এশিয়া কাপে কীভাবে খেলবে?

উল্লেখ্য, এশিয়া কাপ শুরু হয়েছিল ১৯৮৪ সালে। এই টুর্নামেন্টটি এখন পর্যন্ত ১৬ বার অনুষ্ঠিত হয়েছে। টু্র্নামেন্টে সবথেকে বেশি আট বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। শ্রীলঙ্কা এই টুর্নামেন্টটি ৬ বার এবং পাকিস্তান ২ বার জিতেছে।


```