Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

Eng vs Ind: ম্যাঞ্চেস্টারে চোট পেয়েছিলেন, ওভাল টেস্টে কি খেলবেন ইংল্যান্ড অধিনায়ক?

চতুর্থ টেস্টের তৃতীয় দিনে স্টোকস চোট পান এবং রিটায়ার হার্ট হন। আন্তর্জাতিক ক্রিকেটে স্টোকসের এটাই ছিল প্রথম রিটায়ার হার্ট। 

Eng vs Ind: ম্যাঞ্চেস্টারে চোট পেয়েছিলেন, ওভাল টেস্টে কি খেলবেন ইংল্যান্ড অধিনায়ক?

বেন স্টোকস

সৌম্য বাগচী

শেষ আপডেট: 28 July 2025 17:51

দ্য ওয়াল ব্যুরো: দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ম্যাঞ্চেস্টার টেস্ট ড্র করেছে টিম ইন্ডিয়া। ভারতের দ্বিতীয় ইনিংসে শুভমান গিল, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজ ও ওয়াশিংটন সুন্দর যে দৃঢ়চেতা মনোভাব নিয়ে ব্যাট করেছেন, তা তুলনাহীন। এবার পঞ্চম টেস্টের প্রতীক্ষা।

ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজের (England vs India Test Series) চারটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। ভারত পিছিয়ে রয়েছে ১-২ ব্যবধানে। এদিকে, ৩১ জুলাই থেকে ওভালে শুরু হচ্ছে পঞ্চম টেস্ট। তবে চোটের জন্য সেই টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ভারতের সহ-অধিনায়ক ঋষভ পন্থ। এদিকে গুঞ্জন উঠেছে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে (Ben Stokes) নিয়েও। ম্যাঞ্চেস্টার চোট (Injury) পেয়েছিলেন তিনি। এখন প্রশ্ন স্টোকস কি ওভালে খেলবেন?

ইংল্যান্ড জিততে না পারলেও বেন স্টোকসের কাছে স্মরণীয় হয়ে থাকবে ম্যাঞ্চেস্টার টেস্ট। ওল্ড ট্র্যাফোর্ডে বেশ কিছু নজির গড়েছেন তিনি। চোট পাওয়ার পরও ব্যাটিংয়ের পাশাপাশি পূর্ণ শক্তি দিয়ে বোলিং করেন স্টোকস। অধিনায়ক হিসাবে একই টেস্টে শতক ও এক ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়ে কিংবদন্তিদের ক্লাবে ঢুকে গিয়েছেন ইংল্যান্ডের ক্যাপ্টেন।

ম্যাঞ্চেস্টারে ভালই চোট পেয়েছিলেন স্টোকস। কিন্তু দলকে জয়ী করার জন্য তিনি নিজের শরীরের কথা ভাবেননি। এবার পঞ্চম টেস্টে তাঁর খেলা নিয়ে প্রশ্ন ওঠায় ইংল্যান্ডের অধিনায়ক নিজেই আপডেট দিলেন

চতুর্থ টেস্টের তৃতীয় দিনে স্টোকস চোট পান এবং রিটায়ার হার্ট হন। আন্তর্জাতিক ক্রিকেটে স্টোকসের এটাই ছিল প্রথম রিটায়ার হার্ট। এর ফরে স্টোকস ফিরে এসে ১৪১ রানের ইনিংস খেলেন। স্টোকস চতুর্থ দিনে বল না করলেও পঞ্চম দিনে অবশ্যই বল করেন এবং কেএল রাহুলের উইকেট নেন।

ইনজুরি এবং ওয়ার্কলোডের কারণে প্রশ্ন উঠছে যে, স্টোকস পঞ্চম টেস্ট ম্যাচ খেলবেন কি নাম্যাচের পরে এই বিষয়ে স্টোকস একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, "আমি আমার কথা বিশেষ বলতে চাই নাতবে যাই হোক না কেনপরের ম্যাচটি না খেলার কোনও সম্ভাবনা নেই। মানসিকভাবে আমি ঠিক আছি। শারীরিকভাবে আমি আরও ভাল আছি। এই সিরিজে এখন পর্যন্ত অনেক কাজের চাপ রয়েছে।"

ইংল্যান্ড অধিনায়ক সেই সঙ্গে বলেন, "লর্ডসে খেলা তৃতীয় টেস্ট ম্যাচের সময়টা ছিল এক দীর্ঘ সপ্তাহ। ম্যাঞ্চেস্টারেও একই ঘটনা ঘটেছে। ব্যথাটা কেবল একটা আবেগ। আমার বাইসেপের স্নায়ুতে ব্যথা আছে। অনের ওয়ার্কলোড সামলাতে হয়েছে। আমি মাঠে অনেকটা সময় দিয়েছি। চোট নিয়ে সেভাবে ভাবিনি। আশা করি এটা সেরে যাবে এবং আমি গত ম্যাচের মতোই ভাল থাকব।"

এই সিরিজে এখন পর্যন্ত স্টোকসই সর্বোচ্চ উইকেট শিকারি। তাঁর নামে রয়েছে ১৭টি উইকেট। এটি ১২ বছরের মধ্যে তাঁর সেরা পারফরম্যান্স। এই সিরিজে তিনি এখন পর্যন্ত ১৪০ ওভার বল করেছেন। স্টোকস বলেনএকজন অধিনায়ক হিসাবে তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে বিশ্বাস করেন। তিনি বলেন, "এই সিরিজ শুরু হওয়ার পর পাঁচ-ছয় সপ্তাহ হয়ে গিয়েছে। আমি সবসময় আমার সেরাটা দিই। আমি দলের খেলোয়াড়দের বলি দেয়ালে আঘাত করতে এবং আমিও একই কাজ করার চেষ্টা করি। আমি সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে পছন্দ করি।" 


```