Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Eng vs Ind: গম্ভীরের স্ট্র্যাটেজি নিয় খুশি নন মঞ্জরেকর, বললেন ‘চুপ থাকো’

টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীরের উচিত একটু শান্ত হওয়া। আসলে মঞ্জরেকর গম্ভীরের কৌশলগত সিদ্ধান্তে খুশি নন। 

Eng vs Ind: গম্ভীরের স্ট্র্যাটেজি নিয় খুশি নন মঞ্জরেকর, বললেন ‘চুপ থাকো’

সঞ্জয় মঞ্জরেকর ও গৌতম গম্ভীর

সৌম্য বাগচী

শেষ আপডেট: 28 July 2025 17:04

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজে (England vs India Test Series) টিম ইন্ডিয়া পিছিয়ে রয়েছে ১-২ ব্যবধানে। বিরটা কোহলি ও রোহিত শর্মা লাল বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতের এটাই প্রথম কোনও টেস্ট সিরিজ। শুভমান গিলের নেতৃত্বে তরুণ ভারতীয় দলের লড়াই প্রশংসিত হলেও কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকার (Sanjay Manjrekar) বরাবরই চাঁচাছোলা মন্তব্যের জন্য বিখ্যাত। তাঁর মতে, টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীরের উচিত একটু শান্ত হওয়া। আসলে মঞ্জরেকর গম্ভীরের কৌশলগত সিদ্ধান্তে খুশি নন। 

মঞ্জরেকর বলেছেলাল বলের ফরম্যাটে প্রাক্তন বাঁ-হাতি ব্যাটার গম্ভীর কৌশলগতভাবে সঠিক ছিলেন না। মুম্বইয়ের এই প্রাক্তন ক্রিকেটার বলেন, “আমার মনে হয় তাঁর (গম্ভীরের) কিছু কৌশলগত সিদ্ধান্ত ভুল থাকা সত্ত্বেও ভারত ভাল পারফর্ম করেছে। ভুলে যাবেন না যে, ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হেরেছে এবং ক্যাঙারুর দেশে গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষেও পরাজয় স্বীকার করেছে। এই দলে আমরা যে সংগ্রাম দেখেছি, তার কারণ খেলোয়াড়রা। কৌশলগতভাবে গম্ভীর সবসময় জিনিসগুলিকে সহজ করে তোলেন নাবিশেষ করে দল নির্বাচন সম্পর্কিত তাঁর কিছু সিদ্ধান্তের মাধ্যমে।

মঞ্জরেকর এর আগে অধিনায়ক গিলেরও সমালোচনা করেছিলেন। সেই সময় গম্ভীর পাল্টা দিয়ে মঞ্জরেকর সম্পর্কে বলেছিলেন, তিনি হলেন এমন ব্যক্তি, যিনি ক্রিকেট বোঝেন না। এবার গম্ভীরকে অনুরোধ করে সঞ্জয় বলেছেন, তিনি যেন এবারের মতামতকে সমালোচনা হিসাবে না দেখেন। 

এর আগে ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে গম্ভীর বলেছিলেন, “শুভমান গিলের প্রতিভা নিয়ে কখনও কোনও সন্দেহ ছিল না। যদি কারও সন্দেহ থাকেতাহলে হয়তো তাঁরা ক্রিকেট বোঝে না। কিছু খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেটে স্থায়ী হতে সময় নেয়। এই সফরে গিলকে দেখে এই ড্রেসিংরুমের কেউ অবাক হয় না।

গম্ভীর আরও বলেন, “যদি গিল পারফর্ম না করততবুও আমাদের তার প্রতিভার উপর পূর্ণ আস্থা থাকত। গুরুত্বপূর্ণ বিষয় হল, সে তার প্রত্যাশা এবং ক্ষমতা অনুযায়ী জীবনযাপন করছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলঅধিনায়কত্বের তথাকথিত চাপ ব্যাটিংয়ের সময় তাকে প্রভাবিত করে না। সে একজন ব্যাটার হিসাবে খেলেঅধিনায়ক হিসাবে নয়।

ভারতের হয়ে ৩৭টি টেস্ট খেলা মঞ্জরেকর ভারতীয় ক্রিকেট সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তাঁর মতামত প্রকাশের জন্য পরিচিতযা কখনও কখনও সাধারণ মতামতের সঙ্গে মেলে না। গম্ভীরের সাংবাদিক সম্মেলন শোনার পরমঞ্জরেকর জিওহটস্টারে নিজের মতামত প্রকাশ করা থেকে নিজেকে বিরত রাখতে পারেননি। মঞ্জরেকর বলেন, “হ্যাঁগিলকে নিয়ে কিছু প্রশ্ন গম্ভীরকে বিরক্ত করতে পারে। বিশেষ করে যখন মানুষ গিলকে একজন তরুণ অধিনায়ক এবং ব্যাটার হিসেবে প্রশ্ন করা হয়। সত্যি বলতেএগুলি যুক্তিসঙ্গত সন্দেহ। এমনকি যারা ক্রিকেটকে গভীরভাবে বোঝেন তাঁরাও ভাবছেন যে, গিলকে এই সুযোগ দেওয়ার এটাই সঠিক সময় ছিল কি না। আমি আশা করি আমরা সবাই এটি আরও ভালভাবে বুঝতে পারব।


```