Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

'এই জন্যই বলি এরা বাংলা বিরোধী'! ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে অভিষেক, হুঁশিয়ারি কমিশনকেও

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। তাঁর দাবি, “লক্ষ লক্ষ মৃত ভোটারের নাম রয়েছে ভোটার তালিকায়। ওই তালিকার ভিত্তিতেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। তাহলে যদি সত্যিই এসআইআর করতে হয়, আগে লোকসভা ভাঙো।”

'এই জন্যই বলি এরা বাংলা বিরোধী'! ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে অভিষেক, হুঁশিয়ারি কমিশনকেও

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 18 August 2025 16:14

দ্য ওয়াল ব্যুরো: ১ অগস্ট থেকে রাজ্যে ১০০ দিনের কাজ (100 days work) ফের চালু করার এবং বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কিন্তু সেই নির্দেশ অমান্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্র (Central)। 

সোমবার এক সাংবাদিক বৈঠক থেকে যার তীব্র প্রতিবাদ জানাল তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, “সরকার হাইকোর্টের নির্দেশ মানছে না, কারণ তারা চায় না বাংলার গরিব মানুষরা টাকা পাক। এই জন্যই আমরা বলি, এরা জনবিরোধী, বাংলা-বিরোধী সরকার।”

সঙ্গে যোগ করেন, “বিজেপি যেভাবে দেশ চালাচ্ছে তা মানুষ দেখে ফেলেছে। এরা আগাগোড়াই জনবিরোধী।”

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। তাঁর দাবি, “লক্ষ লক্ষ মৃত ভোটারের নাম রয়েছে ভোটার তালিকায়। ওই তালিকার ভিত্তিতেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। তাহলে যদি সত্যিই এসআইআর করতে হয়, আগে লোকসভা ভাঙো। আমরা তো মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছে বিজেপি। তাই কমিশনকে দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে।”

অভিষেক এও বলেন, রবিবার বিরোধী দলের তরফে কমিশনের কাছে যে প্রশ্নগুলো রাখা হয়েছিল, ২৪ ঘণ্টা পরেও ওরা সদুত্তর দিতে পারেনি। এর থেকেই স্পষ্ট, কমিশন মুখে যা বলছে আর যা কাজ করছে, তা এক নয়। 

কমিশনের দেওয়া নোটিস নিয়েও কটাক্ষ করেন তিনি। বলেন, “কমিশন বলছে সাত দিনের মধ্যে হলফনামা না দিলে কোনও দাবির গ্রহণযোগ্যতা থাকবে না। আমি পাল্টা বলি, বিহারে ৬৫ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, কমিশন হলফনামা দিয়ে বলুক—একটা নাম ভুল থাকলে মুখ্য নির্বাচন কমিশনার ইস্তফা দেবেন কি?”

নির্বাচন কমিশন বিজেপির প্রতিনিধি হিসেবে কাজ করছে বলে অভিযোগ করে বাংলার ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টার বিরুদ্ধেও কড়া হুঁশিয়ারি দেন অভিষেক। তাঁর স্পষ্ট বার্তা, “জোর করে একটা নামও বাদ দিলে আন্দোলনের মাধ্যমে বুঝিয়ে দেব বাংলা কী করতে পারে।”

গত ৩ বছরের বেশি সময় ধরে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলার প্রাপ্য টাকা আটকে রাখার অভিযোগেও ফের সরব হয়েছেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, "বাংলায় হেরে কেন্দ্র আবাস, রাস্তা-সহ একাধিক প্রকল্পে রাজ্যের ১ লক্ষ ৯৪ হাজার কোটি টাকা আটকে রেখেছে। মোদীকে বলুন আগে সেই টাকা মেটাতে, তারপরে বাংলা নিয়ে কথা বলতে।"


```