Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

বিষয় SIR, শুক্রবার রাজ্য ও জেলা নেতৃত্বকে নিয়ে ভার্চুয়াল বৈঠক অভিষেকের, কী বার্তা দেবেন

এসআইআর হলেও কোনও প্রকৃত ভোটারের নাম বাদ গেলে বৃত্তর আন্দোলন হবে - এই হুঁশিয়ারি দিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস। খোদ দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন নির্বাচন কমিশনের উদ্দেশে। 

বিষয় SIR, শুক্রবার রাজ্য ও জেলা নেতৃত্বকে নিয়ে ভার্চুয়াল বৈঠক অভিষেকের, কী বার্তা দেবেন

অভিষেক বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 30 October 2025 12:07

দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে রাজ্য-রাজনীতিতে একটাই আলোচ্য বিষয় - এসআইআর (SIR)। তৃণমূল কংগ্রেস (TMC) প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছে। এও দাবি করা হয়েছে যে, এসআইআর হচ্ছে এনআরসি (NRC) করার ঘুরপথ! যদিও এইসব দাবি-অভিযোগকে গুরুত্ব না দিয়েই গত সোমবার বাংলায় এসআইআর ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন (ECI)। তারপর থেকেই আরও সক্রিয় শাসক শিবির।

এসআইআর হলেও কোনও প্রকৃত ভোটারের নাম বাদ গেলে বৃত্তর আন্দোলন হবে - এই হুঁশিয়ারি দিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস। খোদ দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee) কড়া বার্তা দিয়েছেন নির্বাচন কমিশনের উদ্দেশে। সরাসরি নিশানা করেছেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। তাছাড়া এসআইআর ইস্যুতে পথে থাকার বার্তাও দিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতেই আগামী দিনে কী পদক্ষেপ করা হবে তা ঠিক করতে শুক্রবার ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, কলকাতায় অভিষেকের অফিস থেকেই হতে চলেছে এই ভার্চুয়াল বৈঠক (Virtual Meeting) এবং তাতে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত জেলার দলীয় সভাপতি, বিধায়ক, সাংসদদের। দলীয় সূত্রে খবর, প্রতিদিনের সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত নেতা-কর্মী ছাড়াও ভোট-প্রক্রিয়ার দায়িত্বপ্রাপ্ত জেলা, ব্লক ও বুথ স্তরের দলীয় পদাধিকারীদের বৈঠকে ডাকা হচ্ছে। আলোচনার মূল বিষয় যে এসআইআর হতে চলেছে সেটাও মোটামুটি স্পষ্ট।

শুধু তাই নয়, সূত্র মারফৎ এও জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে তৃণমূলের বুথ লেভেল এজেন্ট বা বিএলএ-দের সঙ্গেও বৈঠক করতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এসআইআরের মধ্যেও আরও একটি ঘটনায় এখন তোলপাড় রাজ্য। এনআরসি আতঙ্কে আগরপাড়ায় এক ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে খবর। পাশাপাশি দিনহাটায় আরও এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন। এই প্রেক্ষিতে অভিষেক আশ্বস্ত করে বলেছেন - বাংলায় এনআরসি বা এসআইআরের নাম করে একজনও প্রকৃত ভোটারের নাম বাদ দিতে দেব না।

বিজেপিকে বিঁধে তিনি এও বলেন, "আমি লজ্জিত, একটা রাজনৈতিক দল এতটা নীচে নামতে পারে! এলাকায় বিজেপির নেতারা এলে তাঁদের ঘিরে ধরবেন, বেঁধে রাখবেন, জানতে চাইবেন- 'বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপরে প্রচার করতে আসবি'।" তবে কারও গায়ে যেন হাত না তোলা হয়, এ বিষয়েও সতর্ক করে দেন ডায়মন্ড হারবারের সাংসদ। তিনি বলেন, "বেঁধে রাখবেন, গায়ে হাত দেবেন না। আমরা কারও গায়ে হাত তোলায় বিশ্বাসী না।"


```