Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

'সবচেয়ে ব্যর্থ, অপদার্থতম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ', অনুপ্রবেশকারী ইস্যুতে পাল্টা অভিষেক

শুধু কি বাংলায় অনুপ্রবেশকারী রয়েছে - এই প্রশ্ন তুলে অভিষেক বলেন, পহেলগামে, দিল্লিতে যে ঘটনা ঘটেছে তার দায় কে নেবে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বে যে রয়েছেন (অমিত শাহ), তাঁকেই তো নিতে হবে। 

'সবচেয়ে ব্যর্থ, অপদার্থতম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ', অনুপ্রবেশকারী ইস্যুতে পাল্টা অভিষেক

অমিত শাহ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 30 December 2025 18:00

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে (West Bengal) এসে অনুপ্রবেশকারী (Illegal Immigrants) ইস্যুতে তৃণমূল কংগ্রেস সরকারকে (TMC) আবারও দোষারোপ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে তাঁকে পাল্টা দিয়ে বড়জোড়ার সভা থেকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পহেলগাম, দিল্লি কাণ্ডের প্রসঙ্গ তুলে প্রশ্ন ছোড়েন। এদিকে, নয়াদিল্লি যাওয়ার আগে বিমানবন্দর থেকে একই সুরে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিঁধেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)।

শুধু কি বাংলায় অনুপ্রবেশকারী রয়েছে - এই প্রশ্ন তুলে অভিষেক বলেন, পহেলগামে, দিল্লিতে যে ঘটনা ঘটেছে তার দায় কে নেবে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বে যে রয়েছেন (অমিত শাহ), তাঁকেই তো নিতে হবে। এইসব জায়গায় তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার (TMC) নেই। এই প্রসঙ্গেই অভিষেকের কটাক্ষ - স্বাধীনতার পর ভারতবর্ষের সবচেয়ে ব্যর্থতম এবং অপদার্থতম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ (Amit Shah)।

অভিষেকের দাবি, ''বিজেপির সাংসদরাই বলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একজন ঘুসপেটিয়া। তিনি এসে বলছেন বাংলায় অনুপ্রবেশকারী আটকাবেন।'' তিনি মনে করিয়ে দেন, ২০১৪ সাল থেকে কেন্দ্রের ক্ষমতায় বিজেপি, শেষ ৬ বছর ধরে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী। তাই কোথাও অনুপ্রবেশ হলে, দায় তাঁকেই নিতে হবে। অন্য কিছু বলে কাউকে বোকা বানানো যাবে না। তার থেকে আগে উচিত পদত্যাগ করা।

যদিও অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন কলকাতার সাংবাদিক বৈঠক থেকে। জানান, রাজ্য সরকারের কাছে জমি চেয়েও পাওয়া যাচ্ছে না। বলেন, “সাত সাতটা চিঠি মমতাজিকে লিখেছি। গত ছয় বছরে স্বরাষ্ট্রসচিব তিন বার বাংলায় এসে বৈঠক করেছেন। তার পরেও তৃণমূলের সরকার জমি দিচ্ছে না।” আদতে মুখ্যমন্ত্রীর দায়ও মনে করিয়ে দিতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মমতা বন্দ্যোপাধ্যায়ও অবশ্য ছেড়ে দেননি। অমিত শাহের দাবির পাল্টা দিয়ে তিনি মনে করান, রাজ্য যদি জমিই না দিত, তা হলে রেললাইন বা কয়লা প্রকল্পগুলি হত না। মমতার প্রশ্ন, “শুধু বাংলাতেই অনুপ্রবেশ হয়? কাশ্মীরে হয় না?” তার পরেই পহেলগামে জঙ্গি হামলার প্রসঙ্গ তোলেন তিনি। জানতে চান, “পহেলগামে কী ঘটেছিল, সেখানে আপনারা কী করছিলেন?”


```