Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ফের অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান! এবার কী বললেন স্পিকার?

ঘটনার সূত্রপাত, সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন। তাঁর দাবি, বিজেপিতে যোগ দেওয়ার যে উদ্দেশ্য ছিল তাঁর, তা সফল হয়নি, এবং তার জন্য দায়ী বিজেপি নেতৃত্বই। 

ফের অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান! এবার কী বললেন স্পিকার?

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 10 November 2025 18:42

দ্য ওয়াল ব্যুরো: রবিবারের পর সোমবার। ফের তমলুকের বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ( (Abhijit Gangopadhyay TMC invitation)) তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।

এদিন স্পিকার বলেন, "অভিজিৎবাবু যদি সত্যিকারের রাজ্যের উন্নয়নে আগ্রহী হন, তাহলে আমি মনে করি ওনার তৃণমূলে আসা উচিত। কারণ, তৃণমূল ছাড়া বাংলার প্রকৃত উন্নয়ন আর কেউ করতে পারবে না।"

রবিবার  বারুইপুরে দলীয় সভা থেকে তমলুকের সাংসদকে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন স্পিকার। সোমবারও একই আহ্বান জানিয়েছেন তিনি।

ঘটনার সূত্রপাত, সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন। তাঁর দাবি, বিজেপিতে যোগ দেওয়ার যে উদ্দেশ্য ছিল তাঁর, তা সফল হয়নি, এবং তার জন্য দায়ী বিজেপি নেতৃত্বই। তমলুকের সাংসদের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই আলোড়ন তৈরি হয়েছে গেরুয়া শিবিরে। বঙ্গ বিজেপির দফতরে বৈঠকও হয়েছে বিষয়টি নিয়ে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি থাকাকালীন একাধিক নিয়োগ দুর্নীতির মামলায় কঠোর রায় দিয়েছিলেন তিনি। তাঁর নির্দেশেই তৎকালীন সময়ে কেন্দ্রীয় সংস্থা সক্রিয়ভাবে তদন্ত শুরু করে। তবে রাজনীতির ময়দানে তাঁর আগমন নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল।

একই সঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্পিকার। এসআইআর এর মতো গুরুত্বপূর্ণ কাজে তাড়াহুড়ো করা ঠিক নয়, তাতে ভুল হতে পারে বলে এদিনই উত্তরের সাংবাদিক বৈঠক থেকে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই তৃণমূলের তরফে সুপ্রিমকোর্টে মামলাও দায়ের করা হয়েছে। আগামিকাল মামলার শুনানির সম্ভাবনা।

এ ব্যাপারে স্পিকার বলেন, কমিশনের আরও একটু সময় নিয়ে এসআইআর এর কাজে নামা উচিত ছিল। এটা বুঝতে পারছি না সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্কের পরিবেশ তৈরি করে কার কী লাভ হচ্ছে? ইতিমধ্যে এসআইআর এর আতঙ্কে বহু মানুষ মারা গেছেন। এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়।

স্পিকার আরও বলেন, মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে, এটাই বার বার বলছেন মুখ্যমন্ত্রী। অথচ সেদিকে নজর না দিয়ে কমিশন মানুষকে বিভ্রান্তি করছে। এমনকি এ ব্যাপারে কমিশনের প্রকাশিত গাইড লাইনেও বিভ্রান্তি রয়েছে। এর আগেও অনেকবার ভোট হয়েছে তবে এমন বিভ্রান্তি আগে দেখা যায়নি। কমিশনের গাফিলতেতে এটা হচ্ছে।


```