Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

সাপে কাটা রোগীর চিকিৎসায় বড়সড় পরিবর্তন! নয়া উদ্যোগ কল্যাণী এইমসের

প্রাথমিক ধাপ হিসেবে শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালে সাপে কাটা রোগীদের শরীর থেকে নমুনা সংগ্রহ। জানা গিয়েছে, আক্রান্তের ক্ষতস্থান থেকে রক্ত সংগ্রহ করে তা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হচ্ছে হাসপাতালের ফ্রিজারে।

সাপে কাটা রোগীর চিকিৎসায় বড়সড় পরিবর্তন! নয়া উদ্যোগ কল্যাণী এইমসের

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 21 July 2025 20:28

দ্য ওয়াল ব্যুরো: সাপে কাটা রোগীর চিকিৎসায় (Snakebite Patients) আসছে বড়সড় পরিবর্তন। ভবিষ্যতে আর চোখ-কান নির্ভর করে চিকিৎসা নয়, গবেষণার মাধ্যমে নিশ্চিত করে শনাক্ত করা যাবে, আসলে সাপ কামড়েছে, না কি অন্য কোনও বিষাক্ত পোকামাকড়। সেই লক্ষ্যেই নতুন গবেষণার উদ্যোগ নিল কল্যাণী এইমস (AIIMS Kalyani)।

প্রাথমিক ধাপ হিসেবে শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালে সাপে কাটা রোগীদের শরীর থেকে নমুনা সংগ্রহ। জানা গিয়েছে, আক্রান্তের ক্ষতস্থান থেকে রক্ত সংগ্রহ করে তা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হচ্ছে হাসপাতালের ফ্রিজারে। পরে তা পাঠানো হবে কল্যাণী এইমসে। সেখানে আরও উন্নত প্রযুক্তিতে, মাইনাস ৮০ ডিগ্রিতে সংরক্ষণ করে চলবে বিশ্লেষণ।

এই গবেষণার অন্যতম লক্ষ্য, সাপে কাটা রোগের চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টি ভেনম সিরাম যেন শুধুমাত্র সঠিক ক্ষেত্রে প্রয়োগ হয়। কারণ এখন সাপ ও পোকামাকড়ের কামড় আলাদা করে চিহ্নিত করা সম্ভব না হওয়ায়, প্রায়শই অ্যান্টি ভেনম প্রয়োগ হয় সব ক্ষেত্রেই। যা অনেক সময় অপ্রয়োজনীয় ওষুধ প্রয়োগের ঝুঁকি তৈরি করে।

এই গবেষণা সফল হলে চন্দ্রবড়া, কালাচ, কেউটে-সহ বিভিন্ন বিষধর সাপের দংশনের জন্য আলাদা আলাদা অ্যান্টি ভেনম সিরাম তৈরির পথ খুলে যাবে বলে মনে করছেন চিকিৎসকরা। গবেষণার জন্য তৈরি করা হচ্ছে একটি বিশেষ কিট। তার দায়িত্ব পেয়েছে আইআইটি খড়্গপুর। এই কিটেই নমুনা ফেলে দ্রুত চিহ্নিত করা যাবে বিষধর সাপের কামড়, না কি অন্য কিছুর।

ক্যানিং হাসপাতালের সুপার ডা. পার্থসারথী কয়াল বলেন, ‘‘এই গবেষণা আগামী দিনে সাধারণ মানুষের ভীষণ উপকারে আসবে। এখন অনেক সময় সন্দেহের বশে অ্যান্টি ভেনম ব্যবহার করতে হয়। কিন্তু গবেষণা সফল হলে, চিকিৎসা হবে নিখুঁত। অপ্রয়োজনীয় ওষুধের অপচয়ও রোখা যাবে।’’

জানা গিয়েছে, বছরভর চলবে এই নমুনা সংগ্রহ ও বিশ্লেষণের কাজ। কল্যাণী এইমসের তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে এক দল বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষক। ক্যানিং হাসপাতাল শুধুই সহায়ক ভূমিকা পালন করছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।


```