Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

‘সরকার অনুমোদিত’, ‘যাচাই ছাড়াই ঋণ’, মুখ্যমন্ত্রীর নাম-ছবি ব্যবহার করে প্রতারণার ফাঁদ!

অনলাইনের এই জাল কী ভাবে কাজ করছে, কী লক্ষণ দেখলে সাবধান হতে হবে এবং প্রতারিত হলে কী করণীয়—সবটাই বিস্তারিত ভাবে জানানো হয়েছে পুলিশের তরফে (Fraud Loan)।

‘সরকার অনুমোদিত’, ‘যাচাই ছাড়াই ঋণ’, মুখ্যমন্ত্রীর নাম-ছবি ব্যবহার করে প্রতারণার ফাঁদ!

মমতা বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 28 December 2025 13:39

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম ও ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় (SOcial Media) ছড়িয়ে পড়েছে ভুয়ো সরকারি ঋণের বিজ্ঞাপন। সেই ফাঁদে পা দিলেই বিপদ। এক লহমায় খোয়া যেতে পারে কষ্টার্জিত টাকা। রবিবার এই প্রতারণা নিয়ে সরব হল রাজ্য পুলিশ (West Bengal Police)।

অনলাইনের এই জাল কী ভাবে কাজ করছে, কী লক্ষণ দেখলে সাবধান হতে হবে এবং প্রতারিত হলে কী করণীয়—সবটাই বিস্তারিত ভাবে জানানো হয়েছে পুলিশের তরফে (Fraud Loan)।

রাজ্য পুলিশের পক্ষ থেকে এ দিন সোশ্যাল মিডিয়ায় একটি সতর্কতামূলক পোস্ট করা হয়। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে যে সব ঋণ সংক্রান্ত বিজ্ঞাপন ও ভিডিও ছড়ানো হচ্ছে, তার কোনওটিই রাজ্য সরকারের ঘোষিত বা অনুমোদিত প্রকল্প নয়। এগুলি সম্পূর্ণ ভুয়ো ও প্রতারণামূলক। সরকারি পরিচিতি ব্যবহার করে এ ধরনের প্রচার আইনত অপরাধ বলেও জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রতারকেরা সাধারণত কিছু নির্দিষ্ট শব্দবন্ধ ব্যবহার করছে, যেমন ‘তৎক্ষণাৎ ঋণ’, ‘সিবিল ছাড়া ঋণ’, ‘সরকার অনুমোদিত ঋণ’, ‘কোনও যাচাই ছাড়াই ঋণ’। ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপে এই বিজ্ঞাপনগুলি ছড়ানো হচ্ছে। বিজ্ঞাপনে ক্লিক করলেই ব্যবহারকারীকে নিয়ে যাওয়া হচ্ছে ভুয়ো অ্যাপ, জাল ওয়েবসাইট বা কোনও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে। সেখানেই শুরু হচ্ছে প্রতারণার আসল পর্ব— আধার, প্যানের তথ্য, ওটিপি চাওয়া হচ্ছে এবং প্রকল্পের নামে অগ্রিম টাকা দাবি করা হচ্ছে। টাকা হাতে পেলেই যোগাযোগ বন্ধ করে দিচ্ছে প্রতারকেরা।

এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য স্পষ্ট নির্দেশিকা দিয়েছে পুলিশ। কোনও তথাকথিত সরকারি ঋণের বিজ্ঞাপনে বিশ্বাস না করতে বলা হয়েছে। অচেনা লিঙ্কে ক্লিক করা বা সন্দেহজনক অ্যাপ ডাউনলোড না করার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাঙ্কের তথ্য, পরিচয়পত্র বা ওটিপি কারও সঙ্গে ভাগ না করার কথাও জোর দিয়ে বলা হয়েছে। ঋণ সংক্রান্ত প্রয়োজনে কেবলমাত্র অনুমোদিত ব্যাঙ্ক, এনবিএফসি বা সরকারি ওয়েবসাইট ব্যবহার করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

যদি কেউ ইতিমধ্যেই প্রতারণার শিকার হয়ে থাকেন, সে ক্ষেত্রে দেরি না করে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে রাজ্য পুলিশ। অচেনা কাউকে টাকা দেওয়ার আগে যাচাই জরুরি। বিপদে পড়লে সঙ্গে সঙ্গে সাইবার অপরাধ হেল্পলাইন ১৯৩০ নম্বরে যোগাযোগ করতে হবে। পাশাপাশি cybercrime.gov.in ওয়েবসাইটে গিয়েও অভিযোগ জানানো যায়। প্রতারণা সংক্রান্ত স্ক্রিনশট, লিঙ্ক, ফোন নম্বর এবং লেনদেনের সমস্ত তথ্য সংরক্ষণ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দিয়েছে পুলিশ।


```