Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'জ্ঞানেশবাবু ভ্যানিশবাবু!' মমতার সুরেই অভিষেক, বললেন, 'কমিশন আমাদের একটা প্রশ্নের উত্তর দেয়নি'

এসআইআর নিয়ে তৃণমূলের প্রতিনিধি দলের পাঁচটি প্রশ্নের কোনও উত্তর দেয়নি কমিশন - এই দাবি করেই জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে তিনি বলেন, ''জ্ঞানেশবাবু ভ্যানিশবাবু। কমিশন আমাদের কোনও প্রশ্নের উত্তর দেয়নি।''

'জ্ঞানেশবাবু ভ্যানিশবাবু!' মমতার সুরেই অভিষেক, বললেন, 'কমিশন আমাদের একটা প্রশ্নের উত্তর দেয়নি'

অভিষেক বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 27 December 2025 21:36

দ্য ওয়াল ব্যুরো: এসআইআরের (SIR) শুনানি পর্ব শুরু হয়েছে রাজ্যে। এই আবহে সাংবাদিক বৈঠক করে ফের একবার নির্বাচন কমিশনকে (ECI) নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। এসআইআর নিয়ে তৃণমূলের প্রতিনিধি দলের (TMC Delegation) পাঁচটি প্রশ্নের কোনও উত্তর দেয়নি কমিশন - এই দাবি করেই জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (EC Gyanesh Kumar) কটাক্ষ করে তিনি বলেন, ''জ্ঞানেশবাবু ভ্যানিশবাবু। কমিশন আমাদের কোনও প্রশ্নের উত্তর দেয়নি।''

গত নভেম্বর মাসে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গেছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল (TMC Delegation)। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা জানিয়েছিল, কমিশনকে যা প্রশ্ন করা হয়েছে তার কোনও উত্তর পাওয়া যায়নি। যদিও কমিশনের তরফে জানানো হয়েছিল, তারা প্রত্যেক প্রশ্নের উত্তর দিয়েছেন। এদিন কমিশনের বক্তব্যকে মিথ্যে বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

 

রাজ্যে এসআইআরের খসড়া তালিকা (Draft Voter List) প্রকাশের পর দেখা গেছে ৫৮ লক্ষ নাম বাদ গেছে। অভিষেক অন্য একাধিক রাজ্যের এসআইআরের (SIR In West Bengal) প্রসঙ্গ টেনে পরিসংখ্যান দিয়ে নির্বাচন কমিশনের (ECI) উদ্দেশে প্রশ্ন করেন - তথ্য বলছে পশ্চিমবঙ্গেই সবথেকে কম নাম বাদ গেছে। তাহলে অন্যান্য রাজ্যে মাইক্রো অবজার্ভার (Micro Observer) না পাঠিয়ে শুধু বাংলাতেই কেন পাঠানো হল? বাংলার ক্ষেত্রে এক নিয়ম আর উত্তরপ্রদেশ (Uttar Pradesh), গুজরাটের (Gujarat) জন্য কি আলাদা নিয়ম, জানতে চান অভিষেক।

পরিসংখ্যান দিয়ে অভিষেক দাবি করেন - তামিলনাড়ুতে মোট জনসংখ্যা ৭ কোটি ৭৫ লক্ষ, আর নাম বাদ গেছে ৫৭ লক্ষ ৩০ হাজারের। ১২.৫৭ শতাংশ। গুজরাটে জনসংখ্যা ৭ কোটি ৩৯ লক্ষ। বাদ যাওয়া ভোটারের সংখ্যা ৭৩ লক্ষ ৭৩ হাজার। প্রায় ১০ শতাংশ। ছত্তীসগড়ের জনসংখ্যা ৩ কোটি ১২ লক্ষ, বাদ যাওয়া ভোটারের ২৭ লক্ষ ৩৪ হাজার। শতাংশে ৮.৭৬। পশ্চিমবঙ্গের (West Bengal) জনসংখ্যা ১০ কোটির কিছু বেশি আর নাম বাদ গেছে ৫৮ লক্ষ, শতাংশের বিচারে ৫ শতাংশ। 

নির্বাচন কমিশনের (ECI) ভূমিকা নিয়ে ফের একবার প্রশ্ন তুলে অভিষেক জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) উদ্দেশ করে বলেন, ''মনে রাখতে হবে এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এফ গভার্মেন্ট নয়। কমিশন বিজেপির পার্টি অফিস নয়। নাম বাদ যাওয়া নিয়ে যে যে প্রশ্ন উঠছে তার উত্তর কমিশনকে দিতে হবে। নাহলে সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।'' বিষয়টি নিয়ে বছরের শেষে (৩১ ডিসেম্বর) অভিষেক নিজে দিল্লিতে যাবেন বলে জানান। বলেন, তিনি জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে হিসেব চাইবেন। যদি কোনও সদত্তুর না পাওয়া যায় তাহলে কমিশনের অফিস ঘেরাও হবে।


```