Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

বাঁকুড়ায় বেপরোয়া বাইকের ধাক্কায় জখম ৮ স্কুল পড়ুয়া, বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি আহতরা

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল দশটা নাগাদ স্থানীয় বালিগুমা সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়ের বেশ কয়েকজন ক্ষুদে পড়ুয়া দল বেঁধে স্কুলে যাচ্ছিল। সেইসময় স্থানীয় এক যুবক বেপরোয়া গতিতে বাইক চালিয়ে উল্টো দিক থেকে এসে ওই পড়ুয়াদের ধাক্কা মারে। রাস্তার উপর ছিটকে পড়ে ওই পাঁচ পড়ুয়া।

বাঁকুড়ায় বেপরোয়া বাইকের ধাক্কায় জখম ৮ স্কুল পড়ুয়া, বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি আহতরা

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 26 November 2025 16:21

দ্য় ওয়াল ব্যুরো, বাঁকুড়া: ফের দুর্ঘটনায় স্কুল পড়ুয়ারা। বুধবার বেপরোয়া বাইকের ধাক্কায় জখম হয়েছে আট স্কুল পড়ুয়া। বাঁকুড়ার জয়পুর থানার বালিগুমা গ্রামে দুর্ঘটনাটি ঘটে। আট পড়ুয়াকে দ্রুত উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল দশটা নাগাদ স্থানীয় বালিগুমা সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়ের বেশ কয়েকজন ক্ষুদে পড়ুয়া দল বেঁধে স্কুলে যাচ্ছিল। সেইসময় স্থানীয় এক যুবক বেপরোয়া গতিতে বাইক চালিয়ে উল্টো দিক থেকে এসে ওই পড়ুয়াদের ধাক্কা মারে। রাস্তার উপর ছিটকে পড়ে ওই পাঁচ পড়ুয়া।

পাঁচ জনকে ধাক্কা দেওয়ার পর ফের বেপরোয়া গতিতে বাইক চালিয়ে এলাকা ছাড়তে চায় ওই যুবক। বেশ কিছুটা গিয়ে ফের তিন পড়ুয়াকে ধাক্কা দেয়। সবমিলিয়ে বাইকের ধাক্কায় আহত হয় স্কুলের আট পড়ুয়া। খবর জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রাই দ্রুত আহত পড়ুয়াদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করেন। পরে আহতদের পাঠানো হয় বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।

খবর পেয়ে অভিযুক্ত বাইক চালকের ভাই এবং বালিগুমা সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছুটে আসেন বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। অভিযুক্ত বাইক চালকের ভাই এর দাবি, তাঁর দাদা কিছুটা মানসিক ভারসাম্যহীন। নিষেধ করা সত্বেও বাড়ির পুরনো বাইক নিয়ে বেরিয়ে পড়েছিল রাস্তায়। বাইকের তেল শেষ হয়ে যাওয়ায় চোক করছিল। তখন দ্রুত গতিতে বাড়িতে ফেরার চেষ্টা করছিল। আর তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বিপত্তি ঘটায়।

ঘটনায় আতঙ্কিত পড়ুয়াদের অভিভাবকরা। অভিযুক্ত চালকের শাস্তি দাবি করেছে তাঁরা। তাঁদের বক্তব্য, সন্তানরা প্রতিদিন দল বেঁধে স্কুলে যায়। এমন ঘটনা যে আবার ঘটবে না, তার নিশ্চয়তা কোথায়! পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে।

দু-দিন আগে হাওড়ার উলুবেড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে জলে পড়ে যায় একটি পুলকার। ঘটনায় মৃত্যু হয় তিন শিশুর। আহত হয় দুজন। সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ জগদীশপুরের একটি বেসরকারি কিন্ডারগার্ডেন স্কুল থেকে ৫ জন  পড়ুয়াকে নিয়ে একটি প্রাইভেট গাড়ি বহিরা দাসপাড়ার দিকে যাওয়ার সময় শ্মশানতলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা গাড়ির ভেতর থেকে আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন।


```