Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

দিল্লিতে কমলা পসন্দ পানমশলা ব্যবসায়ীর পুত্রবধূর রহস্যমৃত্যু, পুলিশের সন্দেহ আত্মহত্যা

দক্ষিণ দিল্লির অভিজাত বসন্ত বিহার এলাকায় দেশের অন্যতম বড় পান–মশলা ব্যবসায়ী (Kamala Pasand Pan Masala) কমল কিশোর চৌরাসিয়ার (Kamal Kishore Chaurasia) পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু (Kamal Kishore Chaurasia daughter in law dies unnatural death) ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

দিল্লিতে কমলা পসন্দ পানমশলা ব্যবসায়ীর পুত্রবধূর রহস্যমৃত্যু, পুলিশের সন্দেহ আত্মহত্যা

কমল কিশোর চৌরাসিয়ার পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 26 November 2025 15:51

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ দিল্লির অভিজাত বসন্ত বিহার এলাকায় দেশের অন্যতম বড় পান–মশলা ব্যবসায়ী (Kamala Pasand Pan Masala) কমল কিশোর চৌরাসিয়ার (Kamal Kishore Chaurasia) পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু (Kamal Kishore Chaurasia daughter in law dies unnatural death) ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বলে মনে করছে। কমল কিশোর চৌধুরীর দুটি পানমশলা ব্র্যান্ড রয়েছে—কমলা পসন্দ বা রাজশ্রী।

ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় উদ্ধার দেহ

মৃতার নাম দীপ্তি চৌরাসিয়া (৪০)। তিনি কমল কিশোরের ছেলে হরপ্রীতের স্ত্রী। পরিবারের বিলাসবহুল বাড়ির ভেতর থেকে বুধবার দুপুরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, ওড়না দিয়ে ফাঁস লাগিয়েই নিজের জীবনের ইতি টেনেছেন দীপ্তি।

মিলেছে একটি নোট

ঘর থেকে উদ্ধার হয়েছে একটি ছোট নোট। সেখানে তিনি কাউকে দায়ী করেননি বলে পুলিশ সূত্রে জানা গেছে। নোটে লেখা,“সম্পর্কে যদি ভালোবাসা ও বিশ্বাস না থাকে, তবে জীবনেরই বা মানে কী?” তদন্তকারীরা মনে করছেন, দীর্ঘদিনের পারিবারিক অশান্তিই তাঁকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

বিয়ের ১৫ বছর, ঘরে কিশোর সন্তান

হরপ্রীত ও দীপ্তির বিয়ে হয়েছিল ২০১০ সালে। তাঁদের ১৪ বছরের এক পুত্রসন্তান রয়েছে। মর্মান্তিক ঘটনার সময়ে শিশু বাড়িতে ছিল না বলে জানা গেছে।

দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে সাফদরজং হাসপাতালে। পোস্টমর্টেম রিপোর্ট না পাওয়া পর্যন্ত পুলিশ কোনও সরকারি বিবৃতি দেবে না বলে সূত্রের খবর। তদন্ত চলছে—দীপ্তির মানসিক অবস্থা, পারিবারিক সম্পর্ক এবং সাম্প্রতিক কোনও বিবাদ ছিল কি না, সবই খতিয়ে দেখা হচ্ছে। দিল্লির এই অভিজাত পরিবারে আকস্মিক মৃত্যু ঝড় তুলেছে আলোচনায়। কী কারণে ঘটল এই চরম ঘটনা—সেই উত্তর খুঁজছে পুলিশ।

Mental and Emotional Helpline 
Kolkata Police Helplines: Call 919088030303, 913340447437 (10 AM to 10 PM)


```