Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

বাংলার রেলপ্রকল্পে ৭৩% জমি অধরা, কেন্দ্রের আঙুল তৃণমূল সরকারের দিকে

তবে ব্যতিক্রম সেবক–রংপো প্রকল্প। সেখানে প্রয়োজনীয় ১৩৫ হেক্টরের মধ্যে প্রায় ১২৭ হেক্টর জমি ইতিমধ্যেই অধিগৃহীত হয়েছে। রেলের দাবি, বাকি জমিও মিললে গতি বাড়বে আরও।

বাংলার রেলপ্রকল্পে ৭৩% জমি অধরা, কেন্দ্রের আঙুল তৃণমূল সরকারের দিকে

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 6 December 2025 13:44

দ্য ওয়াল ব্যুরো: দু’দিন আগে সংসদে মেট্রো প্রকল্প (Metro Project) নিয়ে সংশয়ের সুর শোনানোর পর এ বার রাজ্যের একাধিক রেলপ্রকল্প (Railway project of Bengal) নিয়েও অনিশ্চয়তার বার্তা দিল কেন্দ্র। জমি (Land) অধিগ্রহণ না-হওয়াকেই দায়ী করে রেলমন্ত্রক সরাসরি আঙুল তুলেছে রাজ্যের তৃণমূল সরকারের দিকে (Trinamool government)। বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই প্রকল্প-রাজনীতি ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাত ফের তীব্র হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

শুক্রবার রাজ্যসভায় বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের লিখিত জবাবে রেল জানায়, বাংলায় যে সব নতুন লাইন, থার্ড-লাইন, ফ্লাইওভার বা রেল ওভার ব্রিজের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প চলছে, তার বেশির ভাগই জমি জটের কারণে কার্যত স্তব্ধ।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সব প্রকল্প মিলিয়ে রাজ্যে মোট প্রয়োজন ৪,৫৬৪ হেক্টর জমি। অধিগৃহীত হয়েছে মাত্র ১,২৫০ হেক্টর—অর্থাৎ প্রয়োজনের ৭৩ শতাংশ জমিই এখনও অনুপস্থিত।

যে সব প্রকল্প জমি জটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে, তার মধ্যে রয়েছে—নবদ্বীপঘাট–নবদ্বীপধাম নয়া লাইন, নৈহাটি–রানাঘাট থার্ড লাইন, কালিয়াগঞ্জ–বুনিয়াদপুর নয়া লাইন, চন্দনপুর–শক্তিগড় ফোর্ট লাইন, গৌরীনাথধাম রেল ফ্লাইওভার।

তবে ব্যতিক্রম সেবক–রংপো প্রকল্প। সেখানে প্রয়োজনীয় ১৩৫ হেক্টরের মধ্যে প্রায় ১২৭ হেক্টর জমি ইতিমধ্যেই অধিগৃহীত হয়েছে। রেলের দাবি, বাকি জমিও মিললে গতি বাড়বে আরও।

রেলমন্ত্রক লিখেছে, তারকেশ্বর–বিষ্ণুপুর নয়া লাইন ২০১৬ সাল থেকে আইনশৃঙ্খলা-জনিত সমস্যায় বন্ধ।
দেশপ্রাণ–নন্দীগ্রাম অংশেও একই অবস্থা—মূলত জমি এবং আইনশৃঙ্খলা নিয়ে জটিলতায় কাজ এগোয়নি।

এই প্রসঙ্গে এদিন রাজ্যসভার জিরো আওয়ারে তৃণমূল সাংসদ প্রকাশ বরাইক অভিযোগ করেন, রেল প্রকল্প বাস্তবায়নে কেন্দ্র বাংলার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। তাঁর দাবি, উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে রেলকাজের জন্য প্রয়োজনীয় ‘নো-অবজেকশন সার্টিফিকেট’ রাজ্য আগেই দিয়েছে। তবু রেল কাজ শুরু করেনি।

রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে, কেন্দ্রের শাসক দল তৃণমূল সরকারের বিরুদ্ধে উন্নয়ন ব্যাহত হওয়ার অভিযোগ তুলতে আরও আগ্রাসী হচ্ছে। রেলের রিপোর্ট তারই ইঙ্গিত দিচ্ছে।
 


```