Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

চুরি ঠেকাতে গিয়ে নিজের বাড়িতে খুন ৫৫ বছরের মহিলা, তুমুল শোরগোল নদিয়ার তাহেরপুরে

সূত্রের খবর, তাহেরপুর থানার কামগাছি এলাকার বাসিন্দা শঙ্করী শর্মা বৃহস্পতিবার রাতে বাড়িতে একাই ছিলেন। গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী তার বাড়িতে ঢুকে চুরি করে। অভিযোগ, চুরি করে পালানোর সময় ওই মহিলা চোরেদের বাধা দিলে, তারা তাঁর ওপর চড়াও হয়।

চুরি ঠেকাতে গিয়ে নিজের বাড়িতে খুন ৫৫ বছরের মহিলা, তুমুল শোরগোল নদিয়ার তাহেরপুরে

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 26 September 2025 12:53

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: রাতের অন্ধকারে নিজের বাড়িতেই  খুন হলেন ৫৫ বছরের মহিলা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল তাহেরপুরের কামগাছিতে।

সূত্রের খবর, তাহেরপুর থানার কামগাছি এলাকার বাসিন্দা শঙ্করী শর্মা বৃহস্পতিবার রাতে বাড়িতে একাই ছিলেন। গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী তার বাড়িতে ঢুকে চুরি করে। অভিযোগ, চুরি করে পালানোর সময় ওই মহিলা চোরেদের বাধা দিলে, তারা তাঁর ওপর চড়াও হয়।

ওই মহিলার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরে প্রতিবেশীরাই রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে রানাঘাট হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার ও স্থানীয় সূত্রে খবর, পরিবারের লোকেদের পুজোর উপহার কিনে দেওয়ার জন্য বৃহস্পতিবার ব্যাঙ্ক থেকে টাকা তোলেন ওই মহিলা। দুষ্কৃতীরা সেই টাকাই লুঠ করতে এসে বাধার মুখে পড়ে।

এই ঘটনায় শুক্রবার সকাল থেকেই তীব্র উত্তেজনা রয়েছে এলাকায়। দোষীদের গ্রেফতারের দাবিতে রানাঘাট-কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। ওই মহিলার বাড়িতে পৌঁছেছেন রানাঘাট জেলা পুলিশের SDPO সবিতা গাটোয়ার। মৃতের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলছেন তিনি।

পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের পরিচয় জানার চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে তাঁদের অনুমান, চুরিতে বাধা পেয়েই অস্ত্র নিয়ে নিয়ে দুষ্কৃতীরা ওই মহিলার উপর চড়াও হয়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।


```