Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সাক্ষীদের সঙ্গে কথা বলা যাবে না! পুজোর মুখে শর্তসাপেক্ষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়

আদালত নির্দেশ দিয়েছে, সাক্ষীদের সঙ্গে দেখা বা কথা বলতে পারবেন না তিনি, একইসঙ্গে তদন্তে সহযোগিতা করতে হবে।

সাক্ষীদের সঙ্গে কথা বলা যাবে না! পুজোর মুখে শর্তসাপেক্ষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়

পার্থ চট্টোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 26 September 2025 11:23

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক নিয়োগ দুর্নীতি (Primary Recruitment Scam) মামলায় শর্তসাপেক্ষে জামিন (Bail) পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) । আদালত নির্দেশ দিয়েছে, সাক্ষীদের সঙ্গে দেখা বা কথা বলতে পারবেন না তিনি, একইসঙ্গে তদন্তে সহযোগিতা করতে হবে।

পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি শুভ্রা ঘোষ। গত বছর ১ অক্টোবর প্রাক্তন শিক্ষামন্ত্রীকে শোন আরেস্ট করে সিবিআই। তারও আগে ২০২২ সালে জুলাই মাসে প্রথম স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে প্রথম গ্রেফতার করেছিল ইডি।

জামিন দিয়ে পার্থর ওপর একাধিক শর্ত চাপিয়েছে কলকাতা হাইকোর্ট। স্পষ্ট নির্দেশ, আপাতত বিধায়ক হিসেবে কাজ করতে পারবেন না। কোনও পাবলিক অফিসের দায়িত্ব নিতে পারবেন না। নিম্ন আদালতের এলাকার বাইরেও যেতে পারবেন না তিনি। কোনও অপরাধমূলক কাজে যুক্ত হতে পারবেন না। এছাড়া পাসপোর্ট জমা রাখতে হবে। মোবাইল নম্বর তদন্তকারী অফিসারকে দিতে হবে, তদন্তে সহযোগিতাও করতে হবে। তদন্তকারী অফিসারদের সঙ্গে মাসে একবার দেখা করতে হবে।

যদিও প্রাক্তন শিক্ষামন্ত্রী এখনও জেল থেকে বেরোতে পারবেন কিনা, তা নিয়ে সন্দিহান আইনজীবীরা। নিয়োগ দুর্নীতির সব মামলা থেকে জামিন পেলেও এখনও সুপ্রিম কোর্টের একটি নির্দেশের জন্য তাঁকে জেলেই থাকতে হতে পারে। তাই অনুমান, খাতায়-কলমে জেলমুক্তি হলেও পুজোর আগে বাড়ি ফিরতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়।

আসলে নিয়োগ দুর্নীতির অন্য মামলায় বিচারপ্রক্রিয়া নিয়ে সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই প্রক্রিয়া শেষ হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। বলা হয়েছিল, ১ মাসের মধ্যে চার্জ গঠন এবং ২ মাসের মধ্যে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করতে হবে। সেই নির্দেশের ফলেই এই মুহূর্তে জেলমুক্তি আটকে যেতে পারে পার্থর।

২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থর বাড়িতে অভিযান চালায় ইডি। একইসঙ্গে, পার্থর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় কেন্দ্রীয় সংস্থা। টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২১ কোটি ৯০ লক্ষ টাকা, আর বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ নগদ উদ্ধারের পরই গ্রেফতার করা হয় পার্থ এবং অর্পিতাকে। অর্পিতা ইতিমধ্যেই জামিন পেয়েছেন। পুজোর মুখে জামিন পেলেন অন্যজনও।  


```