Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

শালিমার স্টেশন থেকে উদ্ধার ৫০০ গ্রাম সোনা, গ্রেফতার বিহারের ২ বাসিন্দা

শালিমার স্টেশন থেকে উদ্ধার হল সোনার গয়না

শালিমার স্টেশন থেকে উদ্ধার ৫০০ গ্রাম সোনা, গ্রেফতার বিহারের ২ বাসিন্দা

শেষ আপডেট: 27 May 2025 18:31

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: শালিমার স্টেশন থেকে উদ্ধার হল সোনার গয়না (Gold recovered from Shalimar Station)। মঙ্গলবার রাত ১২টা ১৫ মিনিট নাগাদ শালিমার স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় দুই যুবককে। ওই যুবকদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্টেশনে কর্তব্যরত জিআরপি অধিকারিকরা তাদের দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরা করতেই তাদের ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় ৪৮৫.৭৯ গ্রাম সোনার গয়না(Gold)।

জিআরপি-র দাবি, ধৃতরা কলকাতা থেকে বিহারের দিকে যাচ্ছিল (Bihari Arrested)। সেই সময়ই তারা সোনা সমেত ধরা পড়ে যায়। ধৃতদের নাম সুরজ কুমার (৪২) এবং ধীরাজ কুমার (২৮)। দু’জনেই বিহারের ভোজপুর জেলার বাসিন্দা। সুরজের বাড়ি নেহরু নগরে, ধীরাজের বাড়ি মিরগঞ্জ এলাকায়।

জিআরপি আধিকারিকরা জানান, উদ্ধার হওয়া সোনার চেন এবং লকেটের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ধৃতরা। কোনও পাচারচক্রের সঙ্গে জড়িত থাকতে পারে তারা। উদ্ধার হওয়া গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের মঙ্গলবার আদালতে তুলে পাঁচদিনের হেফাজত চেয়ে আবেদন জানায় পুলিশ।

সোমবার ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৯৭ হাজার ৬৪০ টাকা। গতকালের তুলনায় দাম বেড়েছে ৪৯০ টাকা। আজ মঙ্গলবার ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৪৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ হাজার ৫০০ টাকা। কয়েক সপ্তাহ আগেই সোনার দাম এক লক্ষ টাকার গণ্ডি ছুঁয়েছিল।


```