Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

‘মমতা দিদুন’কে খোলা চিঠি, মাকে কাছে চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ৫ বছরের ছেলের

মাকে মাসের পর মাস না দেখে খুদে মনে জমেছে অভিমান। তাই একদিন খাতার পাতায় পেন্সিল দিয়ে লিখে ফেলল, “আমার খুব কষ্ট হয় মাকে ছাড়া।" 

‘মমতা দিদুন’কে খোলা চিঠি, মাকে কাছে চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ৫ বছরের ছেলের

মমতা দিদুনকে খোলা চিঠি ছোট্ট ঐতিহ্যের

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 9 September 2025 09:21

দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র পাঁচ। অথচ মাকে কাছে না পাওয়ার যন্ত্রণা বুকের ভেতর জমে আছে দিনের পর দিন। উত্তর দিনাজপুরে প্রাথমিক শিক্ষিকা (Primary Teacher) হিসেবে কর্মরত মা স্বাগতা পাইনের থেকে দূরে থাকতে হয় ছোট্ট ঐতিহ্য দাশকে। আর সেই কষ্টের কথা কাগজে তুলে ধরে নিজের খুদে হাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Benerjee) খোলা চিঠি লিখল (Letter To Mamata Banerjee) ছোট্ট ছেলেটি। সেখানে মুখ্যমন্ত্রীকে (Chief Minister) সে সম্বোধন করেছে ‘প্রিয় দিদুন’ বলে।

ঐতিহ্যের বয়স যখন দু’বছর, তখনই মা চাকরি পান উত্তর দিনাজপুরের রহমতপুর এফপি স্কুলে। প্রথম দিকে সন্তানকে কর্মস্থলে সঙ্গে নিলেও, আবহাওয়ার কারণে সেখানে মানিয়ে নিতে পারেনি ঐতিহ্য। কয়েক মাসের মধ্যেই মাকে ছেড়ে আসানসোলে কর্মরত বাবার কাছে ফিরে যেতে হয় তাকে। এখন দাদু ও বাবার কাছে থেকেই পড়াশোনা শুরু করেছে ঐতিহ্য।

মাকে মাসের পর মাস না দেখে খুদে মনে জমেছে অভিমান। তাই একদিন খাতার পাতায় পেন্সিল দিয়ে লিখে ফেলল, আমার খুব কষ্ট হয় মাকে ছাড়া। আমি মাকে খুব ভালবাসি। মাকে যদি তাড়াতাড়ি বাড়ি পাঠাও, তবে আমি আবার তোমাকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখব।”

স্বাগতা পাইনের শ্বশুরবাড়ি বাঁকুড়ার ইন্দপুরের বনকাটি গ্রামে। তিনি জানান, ২০২১ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে যাঁরা শিক্ষক নিয়োগ পেয়েছেন, তাঁদের অধিকাংশকেই বাড়ি থেকে বহু দূরে কর্মরত থাকতে হচ্ছে। বারবার মুখ্যমন্ত্রীর কাছে বদলির আবেদন জানালেও বিশেষ সাড়া মেলেনি।

তবে ছেলের এই আচরণ দেখে তিনিও অবাক। তাঁর কথায়, “ঐতিহ্যকে চিঠি লিখতে কেউ শেখায়নি। আমরা নিয়মিত আবেদনপত্র লিখি দেখে ওর মাথায় এসেছে হয়তো।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পৌঁছবে কি না, তার নিশ্চয়তা নেই। তবুও খুদে ঐতিহ্যের এই খোলা চিঠি যেন শিক্ষকদের দীর্ঘদিনের দাবি-আবেদনের প্রতীক হয়ে উঠেছে। এখন দেখার, এই আবেগঘন আবেদন কতটা নড়ে বসায় প্রশাসনকে।

বস্তুত, আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিকঠাক থাকলে আজ দুপুরে দমদম বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশে তাঁর রওনা দেওয়ার কথা। নবান্ন সূত্রে খবর, আগামী কয়েক দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সফর করে সেখানকার সমস্যা নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মমতা। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর এই সফরে সমাজকল্যাণ মূলক প্রকল্প বিতরণের কর্মসূচিও রাখা হবে।


```