Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

যাদবপুরে নিরাপত্তায় ৩০ জন প্রাক্তন জওয়ান! কেন এই ব্যতিক্রমী সিদ্ধান্ত?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ক্যাম্পাসে মঙ্গলবার সকাল থেকেই এক অচেনা দৃশ্য।

যাদবপুরে নিরাপত্তায় ৩০ জন প্রাক্তন জওয়ান! কেন এই ব্যতিক্রমী সিদ্ধান্ত?

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 2 December 2025 17:14

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ক্যাম্পাসে মঙ্গলবার সকাল থেকেই এক অচেনা দৃশ্য। নিরাপত্তার দায়িত্বে (Security) এবার প্রাক্তন জওয়ানরা। দু’জন সুপারভাইজার এবং মোট ৩০ জন প্রাক্তন জওয়ান (ex-army personnel)—সরকারি নিয়োগপত্র হাতে নিয়ে এদিন থেকেই তাঁরা দায়িত্ব নিয়েছেন যাদবপুরের নিরাপত্তার। 

দেশের কোনও বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন সেনাদের টহলের ঘটনা এত দিন নজিরবিহীনই ছিল। যাদবপুর সেই ব্যতিক্রম তৈরি করল। কেন এই ব্যতিক্রম? প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে গত কয়েক বছরের একের পর এক কাণ্ডে।

হস্টেলে ব়্যাগিংয়ের জেরে প্রথম বর্ষের ছাত্রের রহস্যজনক মৃত্যু, কিছুদিন আগেই জলে ডুবে মৃত্যু এক ছাত্রীর—নিরাপত্তা ঘিরে ক্যাম্পাসে যে অস্বস্তি বাড়ছিল দিনের পর দিন, তা আদালত পর্যন্ত গড়িয়েছে। বিচারাধীন মামলার মধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিলেন কঠিন সিদ্ধান্ত—নিজেদের নিরাপত্তারক্ষীদের পাশাপাশি এবার রাজ্য সৈনিক বোর্ডের মাধ্যমে প্রাক্তন সেনাকর্মীদের নিয়ে এলেন ক্যাম্পাস পাহারা দিতে।

প্রাক্তন জওয়ানদের একাংশ এদিন ক্যাম্পাসেই জানালেন তাঁদের দায়িত্বের কথা। “সেনায় চাকরির অভিজ্ঞতা নিয়েই এখানে পাঠানো হয়েছে,” বললেন এক প্রাক্তন জওয়ান। তাঁর কথায়, “আমরা আবেদন করেছিলাম। নিরাপত্তা মজবুত করার জন্য দু’জন সুপারভাইজার ও ৩০ জন গার্ড এসেছি। গোটা ক্যাম্পাস নজরে রাখব।”

আরও এক প্রাক্তন সেনাকর্মীর আশ্বাস, “আগের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেটাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতেই আমরা এখানে।”

তবে তাঁরা কেউই অস্ত্র হাতে টহল দিচ্ছেন না, পুরোপুরি নিরস্ত্র রেখেই ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করার পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয়।

যাদবপুরের মতো মুক্তচিন্তার শিক্ষাপ্রাঙ্গনে সেনা-শৃঙ্খলার উপস্থিতি—এমন দৃশ্য কার্যত নতুন। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলির জেরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা যে বড়সড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছিল, সেটাই বিশেষজ্ঞদের মতে এই নজিরবিহীন সিদ্ধান্তের মূল কারণ। এখন দেখার—প্রাক্তন সেনাদের পা ফেলা কি সত্যিই বদলে দেবে যাদবপুরের নিরাপত্তা-পরিবেশ?


```