Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যসভায় বাংলায় শপথ রাজীব-বাবুলদের! ভাষা নিয়ে লড়াই জারি রাখার ইঙ্গিত তৃণমূলের?

চার নতুন সাংসদের মধ্যে তিন সাংসদ বাংলায় শপথ নেন। অন্ধ্রপ্রদেশে জন্ম হওয়া সাংসদ মেনকা গুরুস্বামী (Menaka Guruswamy) একমাত্র ইংরাজি ভাষায় শপথ নেন। 

রাজ্যসভায় বাংলায় শপথ রাজীব-বাবুলদের! ভাষা নিয়ে লড়াই জারি রাখার ইঙ্গিত তৃণমূলের?

শেষ আপডেট: 6 April 2026 19:48

দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসকদল তৃণমূলের হয়ে যাত্রা শুরু হল চার নতুন সাংসদের। রাজ্যসভার সদস্য হিসেবে সোমবার শপথ নিলেন কয়েল মল্লিক (Koel Mallick), রাজিব কুমার (Rajib Kumar), বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এবং মানেকা গুরুস্বামী। রাজ্যসভার অধিবেশনের প্রথম দিনেই শপথ নিলেন তারা। বাংলা ভাষা নিয়ে দেশজুড়ে চলা বিতর্ক এবং বাংলাভাষী মানুষের উপরে অত্যাচারের আবহে তিন সাংসদ শপথ নিলেন বাংলা ভাষায়। শুরুতেই বুঝিয়ে দিলেন, আগামী দিনে বাংলা ভাষার পক্ষে লড়াই আরও জোরদার করবে তৃণমূল।  

চার নতুন সাংসদের মধ্যে তিন সাংসদ বাংলায় শপথ নেন। অন্ধ্রপ্রদেশে জন্ম হওয়া সাংসদ মেনকা গুরুস্বামী (Menaka Guruswamy) একমাত্র ইংরাজি ভাষায় শপথ নেন। প্রথমেই শপথ নেন বাবুল সুপ্রিয়। তারপরে একে একে মানেকা গুরুস্বামী, রাজীব কুমার এবং সবার শেষে শপথ নেন কোয়েল মল্লিক।

সাম্প্রতিক অতীতে, সব নির্বাচনী সমাবেশ থেকে বাংলা ভাষা প্রসঙ্গে বিজেপিকে (BJP) একযোগে আক্রমণ করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বাংলার মানুষকে তারা প্রতি সভা থেকে মনে করিয়ে দিয়েছেন, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার কারণে নির্যাতনের শিকার হয়েছেন বহু সাধারণ মানুষ। পাশাপাশি, বাংলা ভাষাকে বহুবার অসম্মান করেছেন বিজেপি নেতারা। সেই কথা তুলে ধরে, বাংলাভাষী সোনালি খাতুনকে যেভাবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় সেই কথা মনে করিয়ে দিচ্ছেন তারা।

বাবুল সুপ্রিয় এর আগে লোকসভার সাংসদ ছিলেন। পরবর্তীকালে বিধায়ক হন। ছিলেন রাজ্যের মন্ত্রীও। রাজ্যসভায় নতুন ইনিংসের শুরুতেই বাংলায় শপথ নিয়ে তুনি বুঝিয়ে দিয়েছেন রাজ্যসভায় তাঁর নতুন ইনিংস হতে চলেছে আরও ধারাল। অন্যদিকে রাজীব কুমার, কোয়েল মল্লিক এবং মানেকা গুরুস্বামীর রাজনীতিতে এটাই প্রথম পদক্ষেপ।

শপথ গ্রহণের সময় অভিনেত্রী নিজের আসল নাম রুক্মিণী মল্লিক হিসেবেই শপথ নেন, যা বিশেষভাবে নজর কাড়ে। বাংলায় শপথ নেওয়ার মুহূর্তও ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। এদিন তাঁকে লাল পাড় সাদা শাড়িতে রাজ্যসভায় দেখা যায়।

তৃণমূলের রাজ্যসভার চার নতুন সাংসদের শপথের পরেই বিশেষজ্ঞ মহলের ধারণা সমাজের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকা চার মানুষ এবার রাজ্যসভায় বিভিন্ন ইস্যুতে তৃণমূলের বক্তব্যকে আরও শক্তিশালি করবে। বিশেষ করে প্রাক্তন আইপিএস রাজীব কুমার এবং আইনজীবী মানেকা গুরুস্বামীর অন্তর্ভুক্তি আইনগত এবং প্রশাসনিক বিষয়ে তৃণমূলের যুক্তিকে আরও ক্ষুরধার করবে।     


```