Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

‘সর্বহারা’ দলের আসলেই সর্বহারা মুখ আফরিন, বালিগঞ্জের সিপিএম প্রার্থীর স্থাবর সম্পত্তি ‘শূন্য’

অনেক রাজনীতিকের পাহাড়প্রমাণ বিষয়-সম্পত্তি থাকলেও আফরিন জানাচ্ছেন, তাঁর নামে কোনও চাষযোগ্য জমি, ভিটেমাটি বা বাণিজ্যিক ইমারত— কিছুই নেই। 

‘সর্বহারা’ দলের আসলেই সর্বহারা মুখ আফরিন, বালিগঞ্জের সিপিএম প্রার্থীর স্থাবর সম্পত্তি ‘শূন্য’

আফরিন বেগম, বালিগঞ্জের সিপিএম প্রার্থী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 6 April 2026 19:21

দ্য ওয়াল ব্যুরো: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) বামেদের প্রার্থী তালিকার চমকপ্রদ নাম আফরিন বেগম (Afrin Begum)। বালিগঞ্জ কেন্দ্রে সিপিএম-এর (Bullygunge CPIM) মুখ তিনি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের দিন মহম্মদ সেলিম ও শমীক লাহিড়ীর সঙ্গে প্রথম দেখা যায় আফরিনকে। আর সেই থেকেই তাঁকে নিয়ে চর্চা শুরু। ‘সর্বহারা’ দলের ২৯ বছর বয়সি এই তরুণী প্রার্থীর বিষয়-আশয় বলতে কিছুই নেই। স্থাবর সম্পত্তির ঘরে বড় বড় হরফে লেখা রয়েছে ‘শূন্য’।

সোমবার আফরিন মনোনয়ন জমা দিয়েছেন। সেই সঙ্গে তাঁর জমা দেওয়া হলফনামার হিসাব অনুযায়ী, আফরিনের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ৭৬ হাজার ৭৭৭ টাকা ৮২ পয়সা। পেশাগত লড়াইয়ের ময়দানে নামলেও তাঁর পকেটে নগদ রয়েছে নামমাত্র— মাত্র ৫০০ টাকা। তবে সঞ্চয়ের ঝোঁক রয়েছে তাঁর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখা-সহ মোট তিনটি ব্যাঙ্কে তাঁর গচ্ছিত আমানত ১ লক্ষ ৪৬ হাজার ৭৮৫ টাকা ২২ পয়সা। ব্যাঙ্কের গণ্ডি ছাড়িয়ে শেয়ার বাজারেও অল্পবিস্তর লগ্নি করেছেন তিনি। আরইসিএল, ভারত ইলেকট্রনিক্স এবং আইআরএফসি-র মতো সংস্থার শেয়ার রয়েছে তাঁর ঝুলিতে। যার বর্তমান বাজারমূল্য সব মিলিয়ে প্রায় সাড়ে ২১ হাজার টাকা।

আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে জীবন বিমা নিগমে ১ লক্ষ টাকার একটি পলিসিও করেছেন এই বামপ্রার্থী। তবে মধ্যবিত্ত জীবনের অন্যান্য অলঙ্কার বা বিলাসিতা থেকে তিনি যে শতহস্ত দূরে, তা হলফনামাই বলছে। আফরিনের নামে যেমন কোনও গাড়ি নেই, তেমনই সোনাদানা বা মূল্যবান অলঙ্কারের কলামটিও ফাঁকা।

আশ্চর্যের বিষয় হল স্থাবর সম্পত্তি। অনেক রাজনীতিকের পাহাড়প্রমাণ বিষয়-সম্পত্তি থাকলেও আফরিন জানাচ্ছেন, তাঁর নামে কোনও চাষযোগ্য জমি, ভিটেমাটি বা বাণিজ্যিক ইমারত— কিছুই নেই। অর্থাৎ, স্থাবর সম্পত্তির নিরিখে তিনি একেবারেই ‘নিঃস্ব’। আয়কর রিটার্ন জমা দেওয়ার মতো রোজগারও এখনও তাঁর হয়নি বলে হলফনামায় উল্লেখ। কোনও ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে তিনি ঋণও নেননি।

বেণীপুকুরের বাসিন্দা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনীর নামে কোনও ফৌজদারি মামলাও নেই। এক স্বচ্ছ ভাবমূর্তির তরুণ মুখকে সামনে রেখেই বালিগঞ্জের লড়াইয়ে ঝাঁপিয়েছে আলিমুদ্দিন। কলকাতার অভিজাত ও বৈচিত্র্যময় বিধানসভা কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম এই বালিগঞ্জ। ২০২৬-এর নির্বাচনে এই কেন্দ্রটি ত্রিমুখী লড়াইয়ের সাক্ষী হতে চলেছে। একদিকে তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞতার প্রতীক, বিদায়ী মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অন্যদিকে এই আফরিন বেগম। তাছাড়াও এই লড়াইয়ে ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন বিজেপির প্রার্থী শতরূপা।


```