Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

তিস্তায় আড়াই কিলোর পারশে মাছ! ওজন শুনে চমকে গেলেন মৎস্য বিশেষজ্ঞ

বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি তিস্তা নদীতে এক মৎস্যজীবীর জালে ধরা পড়ে এই আড়াই কিলো ওজনের পারশে মাছটি। মাছটিকে নিয়ে সন্ধে নাগাদ জলপাইগুড়ি রেসকোর্স পাড়ার বিবেকানন্দ বিপণন কেন্দ্রের বাজারে নিয়ে আসেন ওই মৎস্যজীবী।

তিস্তায় আড়াই কিলোর পারশে মাছ! ওজন শুনে চমকে গেলেন মৎস্য বিশেষজ্ঞ

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 5 December 2025 14:44

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: কথায় আছে মাছে ভাতে বাঙালি। রুই, কাতলা, চিংড়ির পাশাপাশি পারশে মাছও বাঙালির অত্যন্ত প্রিয়। সে পাতলা ঝোল হোক কিংবা সরষে বাটা। কেউ আবার আরও উপাদেয় করে রান্না করেন পারশে মাছ।

তবে আমরা সাধারণত বাজার থেকে যেইসব পারশে মাছ কিনে থাকি তার ওজন ৫০ গ্রাম থেকে ২০০ গ্রাম পর্যন্ত। কিন্তু তিস্তায় এবার ধরা পড়ল প্রায় আড়াই কেজি ওজনের পারশে মাছ। এতবড় সাইজের পারশে মাছ আলোড়ন ফেলল গোটা এলাকায়। মাছটির ছবি দেখে মৎস্য বিশেষজ্ঞ সুমিত মিত্রের দাবি, মিষ্টি জলের নদীতে এতবড় সাইজের পারশে মাছ পাওয়া অতি বিরল ঘটনা।

বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি তিস্তা নদীতে এক মৎস্যজীবীর জালে ধরা পড়ে এই আড়াই কিলো ওজনের পারশে মাছটি। মাছটিকে নিয়ে সন্ধে নাগাদ জলপাইগুড়ি রেসকোর্স পাড়ার বিবেকানন্দ বিপণন কেন্দ্রের বাজারে নিয়ে আসেন ওই মৎস্যজীবী। তারপর তা ৫০০টাকা কিলো দরে পাইকারি বাজারে বিক্রি করে দেন। মাছটি কিনে নেন গান্ধী দাস নামে এক মাছ ব্যবসায়ী। তিনি জানান, ওই মাছটিকে কেটে পরে ৬০০টাকা কিলো দামে বিক্রি করেছেন তিনি।

স্থানীয় বাসিন্দা অমৃত সরকার, বীরেন মোহন্তরা বলেন, "এত বড় সাইজের পারশে মাছ আগে কখনও দেখিনি। তাই কিনে নিলাম।" মাছ ব্যবসায়ী গান্ধী দাস বলেন, "গত ৩০ বছরের বেশি সময় ধরে মাছ বিক্রি করি। কিন্তু তিস্তা নদীতে পারশে মাছ পাওয়া যায় তা কোনওদিন শুনিনি। আর এতবড় সাইজের পারশে মাছ আগে কখনও দেখিওনি।"

হুগলি জেলার সিঙুরের বাসিন্দা বিশিষ্ট মৎস্য বিশেষজ্ঞ সুমিত মিত্র মাছটির ছবি দেখার পর বলেন, "এটা পারশে মাছ তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এতবড় সাইজের পারশে মাছ সাধারণত সমুদ্রের নোনা জলে হয়। ফ্রেশ ওয়াটারে এতবড় সাইজের পারশে মাছ পাওয়া গেছে বলে আগে কখনও শুনিনি। আমার ধারণা মাছটির বয়স কয়েক বছর হবে।"


```