Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

‘লাউডস্পিকার ব্যবহার ধর্মীয় অধিকারের মধ্যে পড়ে না’, মসজিদের আবেদন খারিজ করল হাইকোর্ট

আদালত জানায়, কোনও ধর্মেই লাউডস্পিকার বা শব্দ বাড়ানোর যন্ত্র ব্যবহার করেই প্রার্থনা করতে হবে - এমন বাধ্যবাধকতা নেই (loudspeaker religious rights mosque petition)।

‘লাউডস্পিকার ব্যবহার ধর্মীয় অধিকারের মধ্যে পড়ে না’, মসজিদের আবেদন খারিজ করল হাইকোর্ট

পৃথা ঘোষ

শেষ আপডেট: 5 December 2025 14:10

দ্য ওয়াল ব্যুরো: ধর্মাচরণে লাউডস্পিকার ব্যবহারের দাবি ‘আইনগত অধিকার’ (loudspeaker religious rights mosque petition) হিসেবে মানতে নারাজ আদালত। লাউডস্পিকার (loudspeaker) ব্যবহারের অনুমতি চেয়ে করা এক মসজিদের আবেদন খারিজ করে দিল হাইকোর্ট (loudspeaker ban by Bombay High court)। আদালত স্পষ্ট জানিয়ে দিল, কোনও ধর্মেই লাউডস্পিকার বা শব্দ বাড়ানোর যন্ত্র ব্যবহার করেই প্রার্থনা করতে হবে - এমন বাধ্যবাধকতা নেই।

বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের (Bombay High court Nagpur Bench) বিচারপতি অনিল পানসারে এবং রাজ ওয়াকোডের ডিভিশন বেঞ্চ ডিসেম্বরের ১ তারিখ এক মামলায় এই নির্দেশ দেয়। গন্ডিয়া জেলার মসজিদ গৌসিয়া–র তরফে দাখিল করা পিটিশন বলছে, আবেদনকারীরা লাউডস্পিকার ব্যবহার করে প্রার্থনার অধিকার (religious rights) চেয়েছিলেন।

লাউডস্পিকারের বাধ্যতামূলকতা প্রমাণে ব্যর্থ আবেদনকারী

আদালত নির্দেশে এও উল্লেখ করে, মসজিদ পক্ষ কোনও নথি বা প্রমাণ দেখাতে পারেনি যে ধর্মাচরণে লাউডস্পিকার ব্যবহারের প্রয়োজনীয়তা বা বাধ্যবাধকতা আছে। তাই এটিকে ‘অধিকার’ হিসেবে দাবি করা যায় না।

বেঞ্চের ভাষায়, “আবেদনকারী লাউডস্পিকার ব্যবহারের অধিকার দাবি করতে পারে না। তাই এই পিটিশন (mosque petition) খারিজ করা হল।”

শান্তিভঙ্গ করে ধর্মীয় প্রার্থনার বিধান নেই - সুপ্রিম কোর্টের রায়কে উদ্ধৃত করল হাইকোর্ট

আদালত জানায়, সুপ্রিম কোর্ট (Supreme Court) বহু আগেই স্পষ্ট করেছে, কোনও ধর্মে এমন নির্দেশ নেই যে, অন্যের শান্তি ভঙ্গ করে প্রার্থনা করা যায়। আবার এও কোথাও বলা নেই যে তা লাউডস্পিকার, অ্যাম্প্লিফায়ার বা ঢাক–ঢোল বাজিয়েই করতে হবে।

রায়ে ডিভিশন বেঞ্চ এও উল্লেখ করে, নাগরিকদের “যথোপযুক্ত নীরবতা, শান্তি উপভোগের অধিকার” রয়েছে - বিশেষত শিশু, বয়স্ক, অসুস্থ এবং মানসিক সমস্যায় আক্রান্ত নাগরিকদের ক্ষেত্রে এই নীরবতার অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‘শব্দদূষণ জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি’ - আদালতের কড়া পর্যবেক্ষণ

আদালত শব্দদূষণের পুনরাবৃত্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে (noise pollution judgement)। সুয়ো মোটো বা স্বতঃপ্রণোদিত মামলা নিয়ে মহারাষ্ট্র সরকারকে এই নিয়ে যথোপযুক্ত সমাধানের পথে এগোনোর নির্দেশ দেয়। বেঞ্চ জানিয়েছে, “শব্দদূষণ জনস্বাস্থ্য ও জনকল্যাণের জন্য গুরুতর হুমকি। এটি শরীরে ‘ফাইট অর ফ্লাইট’ প্রতিক্রিয়া সৃষ্টি করে, যার ফলে কর্টিসল বাড়ে, বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক রক্তে জমানোর প্রবণতা বাড়ে।” দীর্ঘমেয়াদে এগুলো শরীরে জমা হয়ে একাধিক স্বাস্থ্যঝুঁকি বাড়ায়, যেমন: হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, মাথাব্যথা, আক্রমণাত্মক আচরণ, দীর্ঘস্থায়ী ক্লান্তি, অ্যাংজাইটি। প্রভাব পড়ে কিডনিতেও।

এছাড়া আদালতের পর্যবেক্ষণ, ১২০ ডেসিবেল ছাড়ালে কানের পর্দা ফেটে শ্রবণশক্তি নষ্ট হওয়ার মতো গুরুতর ক্ষতি হতে পারে।

সিভিল লাইন্সের অনুষ্ঠান–উদ্‌যাপনেও নিয়মভঙ্গ - নজরদারি আদালতের

নাগপুরের সিভিল লাইন্স এলাকায় বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবের সময় শব্দদূষণ নিয়ম ভাঙার অভিযোগও আদালত উল্লেখ করে। বেঞ্চ জানায়, “অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলেও, নিয়ম মেনে চলা নিশ্চিত করার দায়িত্ব অবশ্যই আয়োজকদের নিতে হবে।”

বেঞ্চ আরও জানায়, বিভিন্ন ধর্মস্থলে লাউডস্পিকারে নিয়ম ভেঙে ভজন বা ধর্মীয় কার্যক্রম পরিচালনার ঘটনাও নজরে এসেছে।

রাজ্য সরকারকে কড়া বার্তা

সবশেষে আদালতের মন্তব্য, “এই বিষয়টি জনস্বাস্থ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা আশা করি রাজ্য সরকার বিষয়টিকে সংবেদনশীলভাবে দেখবে এবং কার্যকর সমাধান আনবে।”


```