Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

হুমায়ুনের মসজিদ নির্মাণে হাইকোর্টের সবুজ সঙ্কেত, নিরাপত্তার ভার রাজ্যের কাঁধে

মুর্শিদাবাদের বেলেডাঙায় হুমায়ুন ঘোষিত (সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক) মসজিদের শিলান্যাস ঘিরে আইনি জট অবশেষে কাটল। 

হুমায়ুনের মসজিদ নির্মাণে হাইকোর্টের সবুজ সঙ্কেত, নিরাপত্তার ভার রাজ্যের কাঁধে

হুমায়ুন কবীর।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 5 December 2025 15:44

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের বেলেডাঙায় হুমায়ুন কবীর ঘোষিত (সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক) মসজিদের শিলান্যাস ঘিরে আইনি জট অবশেষে কাটল। মামলা হলেও মসজিদ নির্মাণের সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়ে দিল—শিলান্যাসের কর্মসূচি আটকানো হবে না। বরং নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকারকেই পূর্ণ দায়িত্ব পালন করতে হবে (Calcutta High Court green signal for construction of Humayun's Babri Masjid)।

হাইকোর্ট নির্দেশ দিয়েছে, মুর্শিদাবাদ এলাকায় ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখতে হবে। পাশাপাশি, যে কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই ওই জেলায় রয়েছে, প্রয়োজনে তাদেরও ব্যবহার করতে পারবে রাজ্য। মোট কথা, এ ব্যাপারে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের ভারও রাজ্যের হাতেই দিয়েছে আদালত। 

আগামী ৬ ডিসেম্বর বেলেডাঙায় মসজিদের শিলান্যাসের ঘোষণা করেছিলেন হুমায়ুন। অভিযোগ ছিল, তাঁর এই উদ্যোগ এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। সেই অভিযোগের ভিত্তিতেই আদালতে মামলা হয়েছিল। তবে শুনানিতে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়—মসজিদ নির্মাণ বা শিলান্যাসের কর্মসূচিতে আদালত কোনও ধরনের বাধা দেবে না। বরং শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে।

মামলাকারীর উদ্বেগের প্রসঙ্গে আদালত বলে, “আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের। প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা যেতে পারে, কিন্তু কর্মসূচি বন্ধের নির্দেশ দেওয়ার কোনও কারণ দেখা যাচ্ছে না।”

এই রায়ে কার্যত প্রশাসনের সামনে বড় দায়িত্ব তৈরি হল—৬ ডিসেম্বর যাতে কোনও অশান্তি বা উত্তেজনা না তৈরি হয়, তা নিশ্চিত করা। হাইকোর্টের পক্ষ থেকে তাই স্পষ্ট বার্তা—মসজিদ নির্মাণের অনুষ্ঠান চলবে, শান্তিও বজায় রাখতে হবে।

প্রসঙ্গত, দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বৃহস্পতিবারই হুমায়ুনকে দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল। 


```