Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

স্বাধীনতা উদযাপনে সুন্দরবনে মেগা হেল্থ ক্যাম্পের আয়োজন করল 'বাঁচবো'

'বাঁচবো' আয়োজিত এই মাল্টিডিসিপ্লিনারি মেগা স্বাস্থ্য শিবিরে হাজির ছিলেন কলকাতার স্বনামধন্য চিকিৎসকরা। 

স্বাধীনতা উদযাপনে সুন্দরবনে মেগা হেল্থ ক্যাম্পের আয়োজন করল 'বাঁচবো'

প্রত্যেককে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 17 August 2025 23:05

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসে সুন্দরবনের পাথরপ্রতিমায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করল বয়স্ক কল্যাণের লক্ষ্যে চালিত সংস্থা 'বাঁচবো'। স্থানীয় প্রান্তিক সম্প্রদায়ের মোট ২১২ জন রোগী, যাদের বেশিরভাগই বয়স্ক ব্যক্তি ৭৯তম স্বাধীনতা দিবসে বহুমুখী চিকিৎসার সুযোগ পেলেন।

'বাঁচবো' আয়োজিত এই মাল্টিডিসিপ্লিনারি মেগা স্বাস্থ্য শিবিরে হাজির ছিলেন কলকাতার স্বনামধন্য চিকিৎসকরা। প্রত্যেককে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। বিশেষ ক্ষেত্রে একমাসের ওষুধ দেওয়া হয়। শিবিরে ফিজিওথেরাপি সহ বিভিন্ন বিভাগের নয়জন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন। হৃদরোগ, অর্থোপেডিকস, বার্ধক্য, ইএনটি, মেডিসিন এবং সাধারণ জটিলতা সহ তাদের বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত মূল্যবান পরামর্শ থেকে রোগীরা ব্যাপকভাবে উপকৃত হয়েছেন।

প্রসঙ্গত প্রতি মাসে শেষ রবিবার পঞ্চমের বাজারে বাঁচবো'র বিকশিত স্কুলে প্রবীণদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে জেরিয়াট্রিক ক্লিনিক চালু আছে ২০২১ সাল থেকে। এই ক্লিনিকের মাধ্যমে প্রায় শতাধিক প্রবীণ মানুষ নিয়মিত ভিত্তিতে চিকিৎসার সুযোগ পাচ্ছেন।  সুন্দরবনে পাথরপ্রতিমা অঞ্চলে দীর্ঘ কয়েক দশক ধরে কাজ করে শিক্ষা, স্বাস্থ্য, কারিগরি প্রশিক্ষণ, মহিলাদের স্বনির্ভরতা নিয়ে কাজ করে আসা রাজ্যের প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা বাঁচবো'র এই উদ্যোগে সহযোগী ছিলেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন কলকাতা মেট্রো শাখা, প্রোটেক্ট দ্য ওয়ারিয়র টিম এবং জেরিয়াট্রিক সোসাইটি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শাখা। সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে, বিভিন্ন সংস্থা মিলে একটি অসাধারণ স্বাধীনতা দিবস উদযাপন প্রত্যক্ষ করল সুন্দরবনের মানুষজন, জানিয়েছেন বাঁচবো'র সভাপতি ডাঃ ধীরেশ কুমার চৌধুরী


```