Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছোটদের জন্য দুধ, মেডিক্যাল ক্যাম্প, গীতাঞ্জলি স্টেডিয়ামে কী কী ব্যবস্থা তৃণমূলের?

গোটা গীতাঞ্জলি স্টেডিয়ামে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কর্মী সমর্থকদের জন্য ঘুমানোর ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থার পাশাপাশি, ছোট বাচ্চাদের যাতে মায়েরা খাবার খাওয়াতে পারেন তার জন্য আলাদা করে ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে নজর কেড়েছে বাচ্চাদের জন্য গরম দুধের ব্যবস্থা।

ছোটদের জন্য দুধ, মেডিক্যাল ক্যাম্প, গীতাঞ্জলি স্টেডিয়ামে কী কী ব্যবস্থা তৃণমূলের?

Gitanjali Stadium

শেষ আপডেট: 20 July 2025 20:20

দ্য ওয়াল ব্যুরো:  রাত পোহালেই ২১ জুলাই। তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক দিন। মূলত, এই দিনই নির্ধারিত হয় তৃণমূলের আসন্ন রণকৌশল। আগামীতে ঠিক কোন পথ ধরে এগবে তৃণমূল আভাস মেলে ২১ এর মঞ্চে। শহরের বিভিন্ন প্রান্তে চলছে ২১ জুলাইয়ের প্রস্তুতি। কোথাও বাঁধা হয়েছে মঞ্চ, কোথাও বা চলছে জমায়েত। ধর্মতলার পাশাপাশি শহরের অন্যতম স্টেডিয়াম গীতাঞ্জলিতেও জোরকদমে চলছে শহিদ স্মরণের আয়োজন।

এ দিন (রবিবার) সকাল থেকেই মালদহ, মুর্শিদাবাদের কর্মী-সমর্থকরা দলে দলে হাজির হতে শুরু করেন 
গীতাঞ্জলি স্টেডিয়ামে। গোটা গীতাঞ্জলি স্টেডিয়ামে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কর্মী সমর্থকদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থার পাশাপাশি, বাচ্চাদের খাওয়ানোর জন্য ব্যবস্থা করা হয়েছে বিশেষ ফিডিং রুমের। রয়েছে বাচ্চাদের জন্য গরম দুধের ব্যবস্থাও।

এখানেই শেষ নয়, মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে অ্যাম্বুলেন্সের পরিষেবাও রয়েছে। বিভিন্ন জেলা থেকে আগত কর্মী-সমর্থকরা অসুস্থ হয়ে পড়লে তৎক্ষণাৎ জরুরি ব্যবস্থাও নেওয়া হচ্ছে। দ্য ওয়ালকে দায়িত্বপ্রাপ্ত 
স্থানীয় কর্মীরা জানান, কর্মী সমর্থকরা ২১ জুলাইয়ের মঞ্চে না পৌঁছনো পর্যন্ত তাঁরা দায়িত্বে অবিচল থাকবেন। হাতে আর মাত্র একটা রাত। গোটা রাজ্য জুড়েই জোরকদমে চলছে প্রস্তুতি। আর এই আয়োজনে পুরোদমে সামিল কসবা অঞ্চলের এই স্টেডিয়ামটিও। 


```