এক তরুণী দাবি করছেন, তিনি তাঁর এক বান্ধবীকে বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে (Bangalore International Airport) ছাড়তে এসেছিলেন। দুবাই যাচ্ছিলেন তিনি। কিন্তু বান্ধবী দুবাই পৌঁছলেও তিনি নিজে তখনও বেঙ্গালুরুর ট্র্যাফিকে আটকে আছেন!
_0.jpg.webp)
ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 20 July 2025 18:50
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর ভয়াবহ যানজটের চিত্র আরও একবার উঠে এল আলোচনায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক তরুণী শহরের যানজট নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন (Bengaluru's notorious traffic)। তবে এই ভিডিও ঘিরে সামনে এসেছে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া। হাসি-মশকরা থেকে বিরক্তি- সবই মিলেছে একসঙ্গে।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক তরুণী দাবি করছেন, তিনি তাঁর এক বান্ধবীকে বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে (Bangalore International Airport) ছাড়তে এসেছিলেন। দুবাই যাচ্ছিলেন তিনি। কিন্তু বান্ধবী দুবাই পৌঁছলেও তিনি নিজে তখনও বেঙ্গালুরুর ট্র্যাফিকে আটকে আছেন!
ভিডিওটি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম ভ্লগার (Instagram Vlogger) প্রিয়াঙ্কা ও ইন্দ্রায়ণী। ভিডিওতে দেখা যাচ্ছে, পরপর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। লেখা রয়েছে, 'আমার বান্ধবী দুবাই যাচ্ছে। তাঁকে ছাড়তে এসেছিলাম বিমানবন্দরে। ও এখন দুবাইয়ে আর আমি এখনও বেঙ্গালুরুর যানজটে আটকে রয়েছি!'
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়তেই অনেকেই নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। একজন লিখেছেন, 'এই একই ঘটনা আমার সঙ্গেও ঘটেছে! বাবা-মা আমাকে বিমানবন্দরে নামিয়ে ফিরছিলেন। আমার বিমান যে সময় দিল্লিতে অবতরণ করল তখন ওঁরা বাড়ি ফিরছেন।' আর একজন লেখেন, 'আমি মালদ্বীপ থেকে বেঙ্গালুরু ফিরছিলাম। বন্ধুকে ফোন করে বললাম এখন বেরোও। বিমান থেকে নেমে, লাগেজ নিয়ে বাইরে বেরিয়ে দেখি সে এখনও জ্যামে!'
তবে শুধু মজা নয়, কেউ কেউ এই ভিডিওর বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, 'আন্তর্জাতিক বিমান ধরতে হলে অন্তত ৩ ঘণ্টা আগে বিমানবন্দরে যেতে হয়। তাহলে কি বিমানবন্দর থেকে শহরে ফিরতে ৬ ঘণ্টা সময় লেগেছে?' কেউ আবার লিখেছেন, 'এভাবে গোটা শহরের ট্র্যাফিক ব্যবস্থাকে হাস্যকরভাবে দেখানো একেবারেই ঠিক নয়।'