Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

হরিয়ানায় ধর্মীয় মিছিলে ভয়াবহ হিংসা, প্রাণ গেল দুই হোমগার্ডের, জখম ৭! চলছে পাথর, গুলি

দ্য ওয়াল ব্যুরো: প্রবল হিংসায় হরিয়ানায় (Violence in Haryana Religious Procession) গুলিতে নিহত হলেন দুই হোমগার্ড! জখম হয়েছেন আরও ৭ পুলিশ। মুহুর্মুহু চলছে গুলি, ছোড়া হচ্ছে পাথর। একের পর এক পোড়ানো হচ্ছে গাড়ি। সব মিলিয়ে এক ভয়াবহ সংঘর্ষের চে

হরিয়ানায় ধর্মীয় মিছিলে ভয়াবহ হিংসা, প্রাণ গেল দুই হোমগার্ডের, জখম ৭! চলছে পাথর, গুলি

শেষ আপডেট: 2 August 2023 07:56

দ্য ওয়াল ব্যুরো: প্রবল হিংসায় হরিয়ানায় (Violence in Haryana Religious Procession) গুলিতে নিহত হলেন দুই হোমগার্ড! জখম হয়েছেন আরও ৭ পুলিশ। মুহুর্মুহু চলছে গুলি, ছোড়া হচ্ছে পাথর। একের পর এক পোড়ানো হচ্ছে গাড়ি। সব মিলিয়ে এক ভয়াবহ সংঘর্ষের চেহারা নিয়েছে হরিয়ানার কাছে নুহ এলাকা।

পুলিশ সূত্রের খবর, এলাকায় ইতিমধ্যেই ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করা হয়েছে এবং বড় জমায়েত নিষিদ্ধ করার নির্দেশ জারি হয়েছে।

আজ, সোমবার সন্ধেয় এসবের মধ্যে পড়ে বাড়ি ফিরতে পারছিলেন না হরিয়ানার গুরুগ্রাম এলাকার বাসিন্দারা। মহিলা, শিশু-সহ প্রায় আড়াই হাজার মানুষ কোনও রকমে একটি মন্দিরে আশ্রয় নিয়েছিলেন বলে জানা যায়। পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে, শূন্যে গুলি চালিয়ে, কোনও রকমে আটকে পড়া ওই এলাকাবাসীদের উদ্ধার করে বাড়ি পাঠিয়েছে।

ঠিক কী থেকে ছড়াল এমন হিংসা (Violence in Haryana Religious Procession)?

জানা গেছে, গুরুগ্রাম সংলগ্ন নুহ এলাকায় একটি ধর্মীয় মিছিল চলছিল। বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত সেই মিছিল আদতে ছিল, ব্রিজ মণ্ডলের জলাভিষেক যাত্রা। সেই সময়েই গুরুগ্রাম-আলওয়ার জাতীয় সড়কে একদল যুবক সেই মিছিলে বাধা দেয় এবং পাথর ছোড়ে বলে অভিযোগ। ক্রমেই শুরু হয় হিংসা, সাধারণ মানুষও আক্রান্ত হন, যানবাহনের ক্ষতি হয়।

পুলিশ জানিয়েছে, ওই ধর্মীয় শোভাযাত্রায় অংশ নিতে আসা বহু মানুষ কাছেই একটি মহাদেব মন্দিরে আশ্রয় নিয়েছেন। তাদের গাড়িগুলো বাইরে রয়েছে, সেগুলির উপরে হামলা চালাচ্ছে দুর্বৃত্তরা। পুলিশ এখনও ভিড় সরাতে পারেনি বা নিরাপত্তা দিতে পারেনি আটকে থাকা ওই মানুষজনদের।

জানা গেছে, বজরং দলের একজন কর্মীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি আপত্তিকর ভিডিওর কারণে এই সংঘর্ষের সূত্রপাত হয়। অভিযুক্ত ওই সদস্যের নাম মনু মানেসার। তার সঙ্গে ছিল কয়েকজন সহযোগীও। তাদের বিরুদ্ধে এলাকায় বহু অপরাধমূলক অভিযোগ রয়েছে অনেক দিন ধরেই। এই অবস্থায় তারা কয়েকদিন আগে বিতর্কিত ওই ভিডিওটি প্রচার করে, যেখানে তারা খোলাখুলিভাবে চ্যালেঞ্জ করেছিল, যে এইদিন মিছিলে তারা থাকবে, কার কী করার আছে করে নিক!

স্থানীয় সূত্রের খবর, এই ভিডিও দেখেই রাগ জমেছিল এলাকাবাসীর একাংশের মধ্যে। তাঁরাই মিছিলে মনু এবং তার দলবলকে দেখে প্রতিশোধ নিতে চায়। সেই থেকেই পরিস্থিতি এমন বিকট হিংসার রূপ নেয়।

সাত মাসের শিশুর পেট থেকে বেরোল দু'কেজির ভ্রূণ! অবিশ্বাস্য ঘটনা প্রয়াগরাজে


```