Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ধর্মীয় মিছিলে হিংসা, ছোড়া হল পাথর, গুলি, পোড়ানো হল গাড়ি! হরিয়ানার মন্দিরে আটকে ২৫০০ লোক

দ্য ওয়াল ব্যুরো: প্রবল হিংসার মধ্যে পড়ে বাড়ি ফিরতে পারছেন না হরিয়ানার গুরুগ্রাম এলাকার বাসিন্দারা। মহিলা, শিশু-সহ প্রায় আড়াই হাজার মানুষ কোনও রকমে একটি মন্দিরে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। গোটা এলাকাজুড়ে ছোড়া হচ্ছে পাথর, পোড়ানো হচ্ছে

ধর্মীয় মিছিলে হিংসা, ছোড়া হল পাথর, গুলি, পোড়ানো হল গাড়ি! হরিয়ানার মন্দিরে আটকে ২৫০০ লোক

শেষ আপডেট: 2 August 2023 07:51

দ্য ওয়াল ব্যুরো: প্রবল হিংসার মধ্যে পড়ে বাড়ি ফিরতে পারছেন না হরিয়ানার গুরুগ্রাম এলাকার বাসিন্দারা। মহিলা, শিশু-সহ প্রায় আড়াই হাজার মানুষ কোনও রকমে একটি মন্দিরে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। গোটা এলাকাজুড়ে ছোড়া হচ্ছে পাথর, পোড়ানো হচ্ছে গাড়ি, চলছে গুলিও (Violence in Haryana Religious Procession)। ঘটনায় প্রায় ২০ জন আহত, গুলিও লেগেছে একজনের গায়ে। জানা গেছে, পুলিশ ইতিমধ্যেই টিয়ারগ্যাস ছুড়েছে, শূন্যে গুলি চালিয়েছে। তবু শান্ত হয়নি পরিস্থিতি।

পুলিশ সূত্রের খবর, এলাকায় ইতিমধ্যেই ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করা হয়েছে এবং বড় জমায়েত নিষিদ্ধ করার নির্দেশ জারি হয়েছে।

ঠিক কী থেকে ছড়াল এমন হিংসা (Violence in Haryana Religious Procession)?

জানা গেছে, গুরুগ্রাম সংলগ্ন নুহ এলাকায় একটি ধর্মীয় মিছিল চলছিল। বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত সেই মিছিল আদতে ছিল, ব্রিজ মণ্ডলের জলাভিষেক যাত্রা। সেই সময়েই গুরুগ্রাম-আলওয়ার জাতীয় সড়কে একদল যুবক সেই মিছিলে বাধা দেয় এবং পাথর ছোড়ে বলে অভিযোগ। ক্রমেই শুরু হয় হিংসা, সাধারণ মানুষও আক্রান্ত হন, যানবাহনের ক্ষতি হয়।

পুলিশ জানিয়েছে, ওই ধর্মীয় শোভাযাত্রায় অংশ নিতে আসা বহু মানুষ কাছেই একটি মহাদেব মন্দিরে আশ্রয় নিয়েছেন। তাদের গাড়িগুলো বাইরে রয়েছে, সেগুলির উপরে হামলা চালাচ্ছে দুর্বৃত্তরা। পুলিশ এখনও ভিড় সরাতে পারেনি বা নিরাপত্তা দিতে পারেনি আটকে থাকা ওই মানুষজনদের।

জানা গেছে, বজরং দলের একজন কর্মীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি আপত্তিকর ভিডিওর কারণে এই সংঘর্ষের সূত্রপাত হয়। অভিযুক্ত ওই সদস্যের নাম মনু মানেসার। তার সঙ্গে ছিল কয়েকজন সহযোগীও। তাদের বিরুদ্ধে এলাকায় বহু অপরাধমূলক অভিযোগ রয়েছে অনেক দিন ধরেই। এই অবস্থায় তারা কয়েকদিন আগে বিতর্কিত ওই ভিডিওটি প্রচার করে, যেখানে তারা খোলাখুলিভাবে চ্যালেঞ্জ করেছিল, যে এইদিন মিছিলে তারা থাকবে, কার কী করার আছে করে নিক!

স্থানীয় সূত্রের খবর, এই ভিডিও দেখেই রাগ জমেছিল এলাকাবাসীর একাংশের মধ্যে। তাঁরাই মিছিলে মনু এবং তার দলবলকে দেখে প্রতিশোধ নিতে চায়। সেই থেকেই পরিস্থিতি এমন বিকট হিংসার রূপ নেয়।

সাত মাসের শিশুর পেট থেকে বেরোল দু'কেজির ভ্রূণ! অবিশ্বাস্য ঘটনা প্রয়াগরাজে


```