স্থানীয়রা জানায়, ওই দুই সিভিক ভলান্টিয়ার থানায় কর্মরত। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 3 October 2025 11:21
দ্য ওয়াল ব্যুরো: মালদার (Malda) এক সার্বজনীন দুর্গাপুজোয় (Durga Puja) ঘটল চাঞ্চল্যকর ঘটনা। পুজোর শেষের আগেই মা দুর্গার সোনার অলঙ্কার উধাও (maa durga gold ornaments theft)। খোঁজ খোঁজ রব পড়তে জানা যায়, চুরির সঙ্গে যুক্ত ছিলেন স্থানীয় সিভিক ভলান্টিয়াররা। মালদার গাজোলে ঘটেছে এই ঘটনা।
মণ্ডপের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে কীভাবে তাঁরা এই কুকীর্তি ঘটিয়েছেন।
প্রসঙ্গত, এখন পুজো মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণ করা হোক বা নিরাপত্তার সূত্রেই হোক, পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে সিভিক ভলান্টিয়ারদেরই দেখতে পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনায় সরাসরি যুক্ত থাকা দুই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় মণ্ডল ও গৌড় মণ্ডল এবং স্থানীয় এক ব্যক্তিকে, নাম অধীর মণ্ডল, গ্রেফতার করা হয়েছে। মালদা থানা সূত্রে জানা গিয়েছে, মোট তিনজনকে আটক করা হয়েছে।
পুজো চলাকালীন প্যান্ডেলে দর্শনার্থীর ভিড় থাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। হঠাৎ পুরোহিতমশাই লক্ষ্য করেন, মায়ের মূর্তির কিছু গয়না ও একটি ছোট পুঁটুলি প্যান্ডেল থেকে অদৃশ্য হয়ে গেছে। এরপর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়, এবং গয়না চুরি হওয়ার পুরো দৃশ্য সামনে আসে।
স্থানীয়রা জানায়, ওই দুই সিভিক ভলান্টিয়ার থানায় কর্মরত। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এখন জিজ্ঞাসাবাদ শুরু করেছে, চুরি হওয়া সোনার গয়না কোথায় আছে এবং এ বিষয়ে আরও কারা জড়িত।
উল্লেখ্য, এর আগে বর্ধমান জেলার কেতুগ্রামের রাজুর গ্রামে বড়াল পরিবারের দুর্গা মন্দিরেও চুরির ঘটনা ঘটেছিল। মন্দিরের তালা ভেঙে সোনার গয়না ও কিছু রূপোর গয়না চুরি হয়। ঐ মন্দিরের পুজো ৪৮৩ বছর ধরে পালা করে চলে আসছে।