Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

লরি দাঁড় করিয়ে টাকা আদায়! সিভিক ভলান্টিয়ারকে জুতোপেটা করার অভিযোগ, ভাইরাল ভিডিও

চোখের সামনে ঘটে যাওয়া ঘটনায় এগিয়ে আসেন এক বয়স্ক ট্রাকচালক। জুতো খুলে সেই সিভিক ভলান্টিয়ারকে মারধর করেন বলে অভিযোগ। তার পরেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো।

লরি দাঁড় করিয়ে টাকা আদায়! সিভিক ভলান্টিয়ারকে জুতোপেটা করার অভিযোগ, ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিওর অংশবিশেষ।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 24 September 2025 12:16

দ্য ওয়াল ব্যুরো: সার্ভিস রোডে দাঁড় করানো পণ্যবাহী ট্রাকের সারি। হঠাৎই এক চালকের হাতে জুতো—লক্ষ্য সোজা সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer) মুখ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো ঘিরে বুধবার সকাল থেকেই তোলপাড় দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত। বর্ধমানের বুদবুদে (Durgapur) ১৯ নম্বর জাতীয় সড়কের ঘটনা। তবে ভাইরাল ভিডিও-র (Viral Video) সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি। 

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে বুদবুদ গ্রাম মোড়েই ঘটেছে এই ঘটনা। অভিযোগ, এক সিভিক ভলান্টিয়ার ট্রাকচালকদের কাছ থেকে টাকা চাইছিলেন। টাকা না দেওয়ায়, এক চালকের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন তিনি। সেই ঘটনার পরেই রাগে ফেটে পড়েন চালকেরা। রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন তাঁরা। সিভিক ভলান্টিয়ার ও তাঁর সঙ্গে থাকা পুলিশকর্মীকে ঘিরে ধরে ক্ষোভ উগরে দেন।

চোখের সামনে ঘটে যাওয়া ঘটনায় এগিয়ে আসেন এক বয়স্ক ট্রাকচালক। জুতো খুলে সেই সিভিক ভলান্টিয়ারকে মারধর করেন বলে অভিযোগ। তার পরেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো।

যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। তাদের দাবি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরে জলমগ্ন পরিস্থিতির জেরে জাতীয় সড়কে ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছিল। সার্ভিস রোডে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল বহু পণ্যবাহী ট্রাক। সেই সময় কিছু ভিন রাজ্যের চালক বিক্ষোভ দেখাতে শুরু করেন। তখনই কোনও ভাবে একটি লাঠি এক চালকের মাথায় লেগে যায়। তার জেরেই উত্তেজনা ছড়ায়।

এই বিষয়ে দুর্গাপুর ট্র্যাফিক বিভাগের এসিপি রাজকুমার মালাকার জানান, ‘‘ঠিক কী ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। যানচলাচল নিয়ন্ত্রণ করতে গিয়েই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।’’

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ভিডিয়ো এবং সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া নতুন করে প্রশ্ন তুলেছে রাজ্যের ট্র্যাফিক ব্যবস্থাপনা এবং সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে।


```