Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

বিসর্জনের যাত্রায় যুবকের মুখে জ্বলন্ত বাজি ভরে দিল বীরভূম ভিলেজ পুলিশ, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা

অভিযুক্ত ওই ভিলেজ পুলিশকে আটক করা হয়েছে, অন্যদিকে আহত যুবককে উদ্ধার করে ভর্তি করা হয়েছে রামপুরহাট হাসপাতালে।

বিসর্জনের যাত্রায় যুবকের মুখে জ্বলন্ত বাজি ভরে দিল বীরভূম ভিলেজ পুলিশ, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা

রামপুরহাট থানা

পৃথা ঘোষ

শেষ আপডেট: 3 October 2025 10:06

দ্য ওয়াল ব্যুরো: দশমীর বিসর্জন শোভাযাত্রায় এবার ভিলেজ পুলিশের দৌরাত্ম্য দেখল বীরভূম মাড়গ্রাম। যুবকের মুখে জ্বলন্ত বাজি ভরে দিল এক ভিলেজ পুলিশ।

আহত যুবকের নাম হেমন্ত বাগদি। অভিযুক্ত ওই ভিলেজ পুলিশকে আটক করা হয়েছে, অন্যদিকে আহত যুবককে উদ্ধার করে ভর্তি করা হয়েছে রামপুরহাট হাসপাতালে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম সজল মাজি। বীরভূমের মাড়গ্রামের চাঁদপাড়া এলাকায় বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন ভিড় ছিল অনেক। সেই সময় সজল একটা বাজিতে আগুন ধরিয়ে হেমন্তর মুখে ভরে দেয়। সেই ঘটনার পর গোলমালে বিসর্জনের বাকি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

হাসপাতাল সূত্রে খবর, মুখের ভেতর এবং বাইরের অনেকটা অংশ ভয়ানকভাবে পুড়ে গিয়েছে সজলের। তাঁর চিকিৎসা চলছে। হঠাৎ কেন এমন ঘটনা ঘটল, কী ঘটেছিল তা বলতে পারছেন না হেমন্তর স্ত্রী ও পরিবার।

এর আগেও সিভিক পুলিশের কার্যকলাপ দেখেছে রাজ্য। এই ঘটনার গুরুত্ব বুঝে বিস্তারিত তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। বিসর্জন শোভাযাত্রায় কোনওরকম তর্কাতর্কি বা হাতাহাতি হয়েছিল কিনা সজল ও হেমন্তর মধ্যে, তা খতিয়ে দেখতে এবং ঘটনার বিবরণ জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।


```