Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

থানায় সাহায্য চেয়ে পুলিশেরই লালসার শিকার মহিলা! নেশাদ্রব্য মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের অভিযোগ

তিনি বহু থানায় অভিযোগ দায়ের করার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শেষে মিডিয়ার সামনে জনসমক্ষে আবেদন করার পরই পুলিশ মামলা রুজু করেছে।

থানায় সাহায্য চেয়ে পুলিশেরই লালসার শিকার মহিলা! নেশাদ্রব্য মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের অভিযোগ

পৃথা ঘোষ

শেষ আপডেট: 26 September 2025 13:44

দ্য ওয়াল ব্যুরো: পুলিশের কাছে সাহায্য চাইতে গিয়েছিলেন, তার বদলে শারীরিক নির্যাতনের শিকার হতে হল মহিলাকে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) চিত্তুর জেলায়। ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার এক পুলিশ কনস্টেবল (Police Constable) ও হোম গার্ডকে H(ome Guard) গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, অভিযোগকারিণীর বয়স ২৮ বছর। তাঁর দাবি, চিত্তুরের পুঙ্গানুর থানার কনস্টেবল উমাশঙ্কর এবং হোম গার্ড কিরণ কুমার তাকে নেশাদ্রব্য মিশ্রিত পানীয় খাইয়ে ধর্ষণ করে। অভিযোগ অনুযায়ী, তারা তাঁকে একাধিকবার ধর্ষণ করার পর হুমকি দেয়। বলা হয়, যদি তিনি বিষয়টি প্রকাশ করেন, তাহলে তার তিন সন্তানকে হত্যা করা হবে।

ওই মহিলা আরও জানান, অভিযুক্ত হোম গার্ড তাঁকে ফোনে বারবার উত্যক্ত করেছে।

তাঁর অভিযোগ, তিনি বহু থানায় অভিযোগ দায়ের করার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রায় দুই সপ্তাহ কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত মিডিয়ার সামনে ন্যায়বিচারের জন্য জনসমক্ষে আবেদন করার পরই পুলিশ মামলা রুজু করেছে।

পলমনারের উপ-পুলিশ সুপার দেগালা প্রভাকর জানিয়েছেন, “মহিলার জনসমক্ষে ন্যায়বিচারের আবেদন করার পর ব্যাঙ্গারুপালিয়ম থানায় প্রাসঙ্গিক ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।”

পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল এবং অভিযোগের সব দিক নিয়ে তদন্ত শুরু করেছে।


```