Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠে উঠে আসছে টন টন সোনা, কোথায় মিলবে? জানালেন গবেষকরা

পৃথিবীর কেন্দ্রস্থলে লুকিয়ে রয়েছে প্রচুর পরিমাণ সোনা। এতদিন ধরে সেই ধাতু মানুষের নাগালের বাইরে থাকলেও, এবার বিজ্ঞানীরা বলছেন, সেই সোনা ও মূল্যবান ধাতু ধীরে ধীরে ভূপৃষ্ঠের দিকে উঠে আসছে। 

পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠে উঠে আসছে টন টন সোনা, কোথায় মিলবে? জানালেন গবেষকরা

কেন্দ্রস্থলে লুকিয়ে সোনা

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 27 May 2025 18:58

দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর কেন্দ্রস্থলে লুকিয়ে রয়েছে প্রচুর পরিমাণ সোনা। এতদিন ধরে সেই ধাতু মানুষের নাগালের বাইরে থাকলেও, এবার বিজ্ঞানীরা বলছেন, সেই সোনা ও মূল্যবান ধাতু ধীরে ধীরে ভূপৃষ্ঠের দিকে উঠে আসছে। এই চাঞ্চল্যকর দাবি করেছেন জার্মানির গটিংগেন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁদের গবেষণায় দেখা গিয়েছে, হাওয়াই দ্বীপপুঞ্জে আগ্নেয়গিরি থেকে উদ্গীরিত লাভা ও আগ্নেয় শিলায় পাওয়া গিয়েছে ‘রুথেনিয়াম-১০০’ নামের এক ধরনের আইসোটোপ, যা সাধারণত পৃথিবীর গভীর কেন্দ্রস্থলে পাওয়া যায়।

China Is Richer After Finding Giant Gold Mining Reserves

গবেষকদের মতে, পৃথিবী যখন ৪.৫ বিলিয়ন বছর আগে গঠিত হয়েছিল, তখন সোনা, রুথেনিয়াম-সহ বহু মূল্যবান ধাতু কোরে চলে যায় এবং সেখানে আটকে থাকে। কিন্তু সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গিয়েছে, সেখান থেকে ধাতুর কণিকা উপরের স্তরে উঠে আসছে।

গবেষক ড. নিস মেসলিং বলেন, “আমরা এমন উপাদান পেয়েছি, যা পৃথিবীর কোর থেকেই এসেছে। এর মানে, কোর থেকে সোনা ও মূল্যবান ধাতু উপরের দিকে উঠছে।” গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল Nature-এ।

Study sheds light on how gold reaches the Earth's surface - MINING.COM

গবেষক দল জানায়, কোর-ম্যান্টল সীমান্ত থেকে উত্তপ্ত পদার্থ উঠে এসে পৃথিবীর উপরের স্তরে পৌঁছচ্ছে। এই প্রক্রিয়ার ফলেই গঠিত হয়েছে হাওয়াইয়ের মতো আগ্নেয় দ্বীপ।

Gold

বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর অভ্যন্তরে থাকা এই ধাতুগুলির একটি অংশ হয়তো আগ্নেয়গিরির মাধ্যমে আমাদের ভূপৃষ্ঠে পৌঁছচ্ছে। আর সেখান থেকেই আসতে পারে কিছু গুরুত্বপূর্ণ ধাতু, যা বর্তমানে প্রযুক্তি ও নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই আবিষ্কারে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন এবং ভূতাত্ত্বিক গতিবিধি নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়েছে বিজ্ঞানীমহলে।


```