Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণাল

তৃণমূলের দখলে গ্রাম পঞ্চায়েত, তবে সংরক্ষণের গেরো‌য় রামনগরে প্রধান পদ বিজেপির

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: সংরক্ষণের গেরো‌! শাসকদল গ্রাম পঞ্চায়েতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রধান হতে চলেছেন বিজেপির (BJP) জয়ী প্রার্থী! রামনগর-২ ব্লকের কাদুয়া অঞ্চলে। কাদুয়া গ্রাম পঞ্চায়েতে ১৫টি আসনের মধ্যে ১১টিতে জয়ী হয়েছ

তৃণমূলের দখলে গ্রাম পঞ্চায়েত, তবে সংরক্ষণের গেরো‌য় রামনগরে প্রধান পদ বিজেপির

শেষ আপডেট: 27 July 2023 08:17

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: সংরক্ষণের গেরো‌! শাসকদল গ্রাম পঞ্চায়েতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রধান হতে চলেছেন বিজেপির (BJP) জয়ী প্রার্থী! রামনগর-২ ব্লকের কাদুয়া অঞ্চলে।

কাদুয়া গ্রাম পঞ্চায়েতে ১৫টি আসনের মধ্যে ১১টিতে জয়ী হয়েছে তৃণমূল (Panchayat held by TMC)।

চারটি আসন পেয়েছে বিজেপি। প্রধানের পদটি এসসি সংরক্ষিত। আর একমাত্র এসসি প্রার্থী হিসেবে জিতেছেন বিজেপির রথীকান্ত দাস। ফলে এখনও পর্যন্ত যা খবর, তিনিই প্রধান পদে বসতে চলেছেন (BJP holds main post due to reservation)। তবে রথীকান্তবাবুর দাবি, তাঁরাই এবার বোর্ড দখল করবেন, কারণ তৃণমূলের লোকজনরা তাঁদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছেন। তিনি বলেন, “আমরা চারটি আসনে জিতেছি। দরকার আর চারটি। তৃণমূলের অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। তাই এই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলেই থাকবে।”

কাদুয়ার মালঞ্চ ১৩ নম্বর আসন থেকে জয়ী হয়েছেন রথীকান্তবাবু। নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী সৌমেন বরকে ১৭টি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এই আসনে তৃণমূল তিন নম্বরে চলে গিয়েছে। তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বীণাপাণি দাস। যদিও কাদুয়া অঞ্চলের বিদায়ী প্রধান অমিয়রঞ্জন মাইতি জানান, এই পঞ্চায়েতে কাজকর্ম করার ক্ষেত্রে দল কোনও ব্যাপার নয়। বিগত পঞ্চায়েত সেভাবেই পরিচালিত হয়েছে।

তবে একই সঙ্গে তিনি এই পরিস্থিতির জন্য দলীয় নেতৃত্বকেও দায়ী করেছেন। তিনি বলেন, “এই ব্যাপারটা আমাদের দলের আগেই ভাবা উচিত ছিল। অন্য একটা আসনে যদি তফশিলি কাউকে জিতিয়ে আনা হত, তবে এই পরিস্থিতি আজকে আর তৈরি হত না।”

আরও পড়ুন: নন্দীগ্রামে গ্রেফতার ভিলেজ পুলিশ, স্বামীকে ফাঁসানো হয়েছে বলে স্ত্রীর অভিযোগ


```