Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

২ বলে ২ থেকে ২৭ বলে ৫৪! কে এই মুকুল চৌধুরি? যাঁর ঝড়ে হারল কেকেআর, নেপথ্যে বাবার এক অবিশ্বাস্য শপথ

মাত্র ২১ বছর বয়সেই আলোচনায় উঠে এলেন রাজস্থানের ঝুনঝুনুর এই তরুণ। KKR-এর বিরুদ্ধে ম্যাচে এক সময় ৮ বলে মাত্র ২ রান করেছিলেন মুকুল। কিন্তু শেষদিকে গিয়ার বদলে মাত্র ২৭ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেন। শেষ ১৯ বলে ৫২ রান তুলে কার্যত ম্যাচ কেড়ে নেন প্রতিপক্ষের হাত থেকে। তাঁর এই ইনিংসেই অসম্ভবকে সম্ভব করে জয়ের মুখ দেখে লখনউ।

২ বলে ২ থেকে ২৭ বলে ৫৪! কে এই মুকুল চৌধুরি? যাঁর ঝড়ে হারল কেকেআর, নেপথ্যে বাবার এক অবিশ্বাস্য শপথ

মুকুল চৌধুরি।

শেষ আপডেট: 11 April 2026 17:10

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল মানেই হিরে চিনে নেওয়ার জহুরি। ২০২৬ মরশুমে সেই তালিকার লেটেস্ট সেনসেশনের নাম— মুকুল চৌধুরি (Mukul Choudhary)। আর ২০২৬ মরশুমে সেই তালিকায় নতুন সংযোজন—লখনউ সুপার জায়ান্টসের তরুণ ব্যাটার মুকুল চৌধুরি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাঁর বিধ্বংসী ইনিংস ইতিমধ্যেই ক্রিকেটমহলে চর্চার কেন্দ্রবিন্দু। কিন্তু এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম, ত্যাগ আর এক মধ্যবিত্ত পরিবারের স্বপ্নপূরণের গল্প।

মাত্র ২১ বছর বয়সেই আলোচনায় উঠে এলেন রাজস্থানের ঝুনঝুনুর এই তরুণ। KKR-এর বিরুদ্ধে ম্যাচে এক সময় ৮ বলে মাত্র ২ রান করেছিলেন মুকুল। কিন্তু শেষদিকে গিয়ার বদলে মাত্র ২৭ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেন। শেষ ১৯ বলে ৫২ রান তুলে কার্যত ম্যাচ কেড়ে নেন প্রতিপক্ষের হাত থেকে। তাঁর এই ইনিংসেই অসম্ভবকে সম্ভব করে জয়ের মুখ দেখে লখনউ। 

 

মুকুলের সাফল্যের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা তাঁর বাবার। একসময় রাজস্থান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (RAS)-এর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ করতে সেই পথ ছেড়ে দেন।

পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভাল ছিল না। তবুও ছেলেকে ক্রিকেট শেখানোর জন্য বাবাকে নিজের কেরিয়ার বদলাতে হয়। কলেজে পড়ানো ও অন্যান্য কাজ করে সংসার চালিয়ে ছেলেকে প্রশিক্ষণের সুযোগ করে দেন। মুকুল নিজেই জানিয়েছেন, তাঁর বাবা বিয়ের আগেই ঠিক করে ফেলেছিলেন—ছেলে হলে তাকে ক্রিকেটার বানাবেন, যাই হোক না কেন।

শুধু বাবা নন, মুকুলের মায়ের ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ। ছেলের অনুশীলনের সুবিধার জন্য তিনি জয়পুরে চলে আসেন। যাতে নতুন শহরে একা থাকতে গিয়ে ছেলে যেন সমস্যায় না পড়ে, সেজন্য মা ও বোন সবসময় তাঁর পাশে থেকেছেন। মুকুলের কথায়, “এই জায়গায় পৌঁছতে পরিবারের সাপোর্ট খুব জরুরি। একা এত দূর আসা সম্ভব নয়।”

আইপিএলে ঝড় তুললেও শুরুটা মোটেই সহজ ছিল না। ২০২৩ সালে রঞ্জি ট্রফিতে অভিষেক ম্যাচে মাত্র ২ রান করেন মুকুল। এমনকি আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণে তাঁকে আউট দেওয়া হয়েছিল বলে দাবি করেন মুকুল।

তবে সেই ব্যর্থতা তাঁকে দমিয়ে রাখতে পারেনি। তিনি বলেন, “একটা ইনিংস দিয়ে কাউকে বিচার করা যায় না।” সেই আত্মবিশ্বাসই আজ তাঁকে আইপিএলের মঞ্চে সফল করেছে। মুকুল নিজেকে মহেন্দ্র সিং ধোনির ভক্ত বলে পরিচয় দেন। ম্যাচ শেষ করার ক্ষমতা অর্জন করাই তাঁর লক্ষ্য। KKR-এর বিরুদ্ধে ইনিংস সেই স্বপ্নেরই প্রতিফলন বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।


```