টেনিস যেমন পরিচয়, তেমনই এই বিয়ে জীবনের আরেকটি শক্ত ভিত। সেই যাত্রায় পাশে রয়েছেন সেরেনা—বোন, বন্ধু ও আজীবনের সঙ্গী হয়ে। এবার প্রেটির হাত ধরে আরও বহুদূর এগিয়ে চলার স্বপ্ন দেখছেন ভেনাস।

ভেনাস ও আন্দ্রেয়া
শেষ আপডেট: 24 December 2025 10:30
দ্য ওয়াল ব্যুরো: টেনিস কোর্টের বাইরে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ভেনাস উইলিয়ামস (Venus Williams Marries Andrea Preti)। ইতালীয় অভিনেতা ও প্রযোজক আন্দ্রেয়া প্রেটির (Andrea Preti) সঙ্গে ঘর বাঁধার সিদ্ধান্ত নিলেন সাতবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা। ব্যক্তিগত পরিসরে সম্পন্ন হওয়া বিয়ের খবরে আবেগপ্রবণ তাঁর বোন, টেনিসের আরেক কিংবদন্তি সেরেনা উইলিয়ামস (Serena Williams)।
ইতালি থেকে ফ্লোরিডা: দুই পর্বে বিয়ের অনুষ্ঠান
ভেনাস উইলিয়ামস (Venus Williams) ও আন্দ্রেয়া প্রেটি প্রথমে ১৮ সেপ্টেম্বর ইতালির ইশিয়া দ্বীপে একান্ত পারিবারিক অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতেই হয় সেই অনুষ্ঠান। পরে ডিসেম্বরে ফ্লোরিডার পাম বিচে দ্বিতীয় একটি আয়োজন করেন তাঁরা, যেখানে হাজির ছিলেন আরও অনেক বন্ধু ও আত্মীয়।
এই বিয়ে ভেনাসের জীবনে এক নয়া মাইলফলক। দীর্ঘদিন ধরে কোর্টে লড়াই করা বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকার কাছে এটি শুধুই ব্যক্তিগত নয়, বরং জীবনের নতুন জার্নি শুরুর মুহূর্ত (Venus Williams Marries Andrea Preti)।
সেরেনার আবেগঘন বার্তা
বিয়ের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দেন সেরেনা উইলিয়ামস। ছোটবেলার ‘ব্যাকইয়ার্ড কোর্ট’থেকে বিশ্বমঞ্চ—দু’জনের দীর্ঘ যাত্রার কথাই তুলে ধরেন তিনি। লেখেন, ‘আমার দিদি, আমার পথপ্রদর্শক। ছোটবেলা থেকে আজ পর্যন্ত তুমি সবসময় শক্তি, সৌন্দর্য আর হৃদয় দিয়ে নেতৃত্ব দিয়েছ। তোমাকে জীবনের এই নতুন অধ্যায়ে এতটা উজ্জ্বল দেখে আমি গর্বিত!’ দুই বোনের সম্পর্ক বরাবরই টেনিস দুনিয়ার আলোচনার বিষয়। কোর্টের প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে ব্যক্তিগত জীবনে একে অপরের সবচেয়ে বড় ভরসা—সেরেনার এই বার্তায় তা আবারও স্পষ্ট।
কে এই আন্দ্রেয়া প্রেটি?
আন্দ্রেয়া প্রেটির সঙ্গে ভেনাসের সম্পর্ক (Venus Williams Andrea Preti) প্রকাশ্যে আসে ২০২৪ সালের মাঝামাঝি। ডেনমার্কে জন্ম। প্রেটি কৈশোরে ইতালিতে চলে আসেন। পেশায় অভিনেতা ও প্রযোজক—মডেলিং দিয়ে কেরিয়ার শুরু হলেও পরে অভিনয়ে পাকাপাকি জায়গা করে নেন। নিউ ইয়র্কের সুসান ব্যাটসন অ্যাকাডেমিতে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন তিনি।
২০২৫ সালের জুলাইয়ে ভেনাস নিজেই এক ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে তাঁদের বাগদানের (Venus Williams Andrea Preti) কথা স্বীকার করেন। জানুয়ারিতেই আংটি বদল (Venus Williams Andrea Preti) হয়েছিল—এ কথা পরে ‘ভোগ’ পত্রিকাকে দেওয়া ইন্টারভিউয়ে জানান ভেনাস।
কোর্ট ছাড়েননি ভেনাস
সেরেনা ২০২২ সালে অবসর নিলেও ভেনাস (Venus Williams Andrea Preti) এখনও কোর্টে ফেরার স্বপ্ন দেখেন। লক্ষ্য ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স। ইতিমধ্যেই অলিম্পিকে চারটি সোনা ও একটি রুপো রয়েছে তাঁর ঝুলিতে। বিয়ে, নতুন জীবন—সবকিছুর মধ্যেও লক্ষ্য পরিষ্কার। টেনিস যেমন পরিচয়, তেমনই এই বিয়ে জীবনের আরেকটি শক্ত ভিত। সেই যাত্রায় পাশে রয়েছেন সেরেনা—বোন, বন্ধু ও আজীবনের সঙ্গী হয়ে। এবার প্রেটির হাত ধরে আরও বহুদূর এগিয়ে চলার স্বপ্ন দেখছেন ভেনাস।