সবকিছু ছাপিয়ে আলোচনায় একটি বিশেষ আবেগঘন মুহূর্ত—ট্রফি দেওয়ামাত্র তা তুলে ধরতে বৈশালী মঞ্চে ডেকে নিলেন তাঁর মাকে। মা–মেয়ের সেই দৃশ্য এখন সমাজমাধ্যমে ভাইরাল।

ফাইল চিত্র
শেষ আপডেট: 16 September 2025 12:42
দ্য ওয়াল ব্যুরো: ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার আর বৈশালী (R Vaishali) ফের একবার ইতিহাস গড়লেন। টানা দ্বিতীয়বার জিতে নিলেন ফিডে (FIDE) গ্র্যান্ড সুইস (মেয়েদের বিভাগে) (Grand Swiss 2025)। এই জয় নিছক কেরিয়ারে পালক গুঁজল না, সোজা পৌঁছে দিল ক্যান্ডিডেটস টুর্নামেন্টে (Women’s Candidates Tournament)।
যদিও সবকিছু ছাপিয়ে আলোচনায় একটি বিশেষ আবেগঘন মুহূর্ত—ট্রফি দেওয়ামাত্র তা তুলে ধরতে বৈশালী মঞ্চে ডেকে নিলেন তাঁর মাকে। মা–মেয়ের সেই দৃশ্য এখন সমাজমাধ্যমে ভাইরাল।
টুর্নামেন্টের শেষ রাউন্ডে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন চীনের ঝংই তানের (Zhongyi Tan) বিরুদ্ধে লড়াকু ড্র করে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেন বৈশালী। একইসঙ্গে আট পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন রাশিয়ার কাটেরিনা লগনোও (Kateryna Lagno)। তবে টাই–ব্রেক স্কোরে এগিয়ে থাকায় ট্রফি ছিনিয়ে নেন দক্ষিণী তরুণী।
এই সাফল্যের সাক্ষী ভাই প্রজ্ঞানন্দও (R Praggnanandhaa)। দৃশ্যও গর্বে ভরে ওঠে তাঁদের মুখ। বৈশালীর এই জয় মানে একসঙ্গে প্রার্থিতা প্রতিযোগিতায় (Candidates Tournament) থাকবেন দুই ভাইবোনই—প্রজ্ঞানন্দ পুরুষ বিভাগে, বৈশালী মহিলা বিভাগে।
২০২৩ সালে আইল অফ ম্যান–এও (Isle of Man) গ্র্যান্ড সুইস জিতেছিলেন বৈশালী। এবারও সেই সাফল্য ধরে রাখলেন। টুর্নামেন্টে তাঁর হিসেব: ছ’টি জয়, একটি হার আর চারটি ড্র। টাই–ব্রেকে গড়ে প্রতিপক্ষের রেটিং এক পয়েন্টে বেশি থাকায় লগনোকে পিছনে ফেলতে অসুবিধা হয়নি।
What a proud moment for the mother! 2 time Women's Grand Swiss Champion @chessvaishali😍❤️
Edit: @ram_abhyudaya#chess #chessbaseindia #vaishali pic.twitter.com/2LnEqugGl4— ChessBase India (@ChessbaseIndia) September 15, 2025
এবার মেয়েদের প্রার্থিতা প্রতিযোগিতায় ভারতের তিন দাবাড়ু—দিব্যা দেশমুখ (Divya Deshmukh), কোনেরু হামপি (Koneru Humpy) এবং আর. বৈশালী। পুরুষদের দলে অবশ্য একাই থাকবেন প্রজ্ঞানন্দ। সেখানেই অপেক্ষায় বিশ্বচ্যাম্পিয়ন ডি. গুকেশ (D Gukesh)।
প্রসঙ্গত, বৈশালীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স-হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ফিডে গ্র্যান্ড সুইস টুর্নামেন্ট দ্বিতীয় বার জেতার জন্য বৈশালী রমেশবাবুকে শুভেচ্ছা। এই সাফল্য বিরল। আমি আমার শুভ কামনা তাঁর পরিবার ও বন্ধুদেরও জানাতে চাই।’
Congratulations to Vaishali Rameshbabu for winning the FIDE Grand Swiss tournament for the second time. This is a unique achievement and I convey my congratulations to her family and friends too.
— Mamata Banerjee (@MamataOfficial) September 16, 2025