Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘এ তুমি কেমন তুমি!’ গ্র্যান্ড সুইসের মঞ্চে গুকেশের হারের হ্যাটট্রিক, স্তম্ভিত দাবা-দুনিয়া

শ্বদন্ত সমালোচনার ভিড়েও অনুরাগীরা যথারীতি পাশে দাঁড়িয়েছেন। তাঁদের যুক্তি, বয়সটাই এমন। উনিশ বছরের এক তরুণ যদি প্রতিটি ম্যাচে জেতার চেষ্টা করেন, বারবার খেলতে নামেন, তাতে মাঝেমধ্যে বিপর্যয় আসবেই।

‘এ তুমি কেমন তুমি!’ গ্র্যান্ড সুইসের মঞ্চে গুকেশের হারের হ্যাটট্রিক, স্তম্ভিত দাবা-দুনিয়া

ডি গুকেশ

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 September 2025 10:38

দ্য ওয়াল ব্যুরো: আগে হাসতে হাসতে জিততেন। আর এখন খেলতে নামলেই সইতে হচ্ছে অবধারিত হারের জ্বলা।

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কয়েক মাসের মধ্যেই এ কী অবস্থা গুকেশের! ফিডে গ্র্যান্ড সুইসের (FIDE Grand Swiss 2025) মঞ্চে পরপর তিনবার পরাজয়। দোম্মারাজু গুকেশ (D Gukesh) কি ক্রমশ নিজের ছায়া হয়ে উঠছেন? অল্প সময়ে দাবার আকাশে জ্বলে উঠে এভাবেই নিভে যাবেন বুঝি?  বৃহস্পতিবার সপ্তম রাউন্ডে ১৬ বছরের তুরস্কের এদিজ গুরেলের (Ediz Gurel) কাছে আত্মসমর্পণের পর উনিশ বছরের ভারতীয় গ্র্যান্ডমাস্টারের ভবিষ্যৎ নিয়ে ভেবে আকুল দাবার দুনিয়া।

এর আগে হেরেছিলেন ভারতীয় বংশোদ্ভূত অভিমন্যু মিশ্র (Abhimanyu Mishra) আর গ্রিসের নিকোলাস থিওডোরুর (Nikolas Theodorou) কাছে। বিশ্রামের দিনও ফর্ম ফেরাতে পারলেন না। এন্ডগেমে মারাত্মক ভুলব্লান্ডার হয়ে গেল বিশপ! আর তাতেই টানা তিন নম্বর পরাজয়।

মাত্র কয়েক মাস আগে আঠারোতে পা রেখেই বিশ্বচ্যাম্পিয়ন। সারা বিশ্বের প্রশংসা কুড়িয়েছিলেন। এখন চলতি টুর্নামেন্টের সাত রাউন্ড শেষে পকেটে মাত্র ৩ পয়েন্ট। ক্যান্ডিডেটসের আশা বাঁচিয়ে রাখতে শেষ চারটে ম্যাচে জেতা ছাড়া উপায় নেই। যে কাজ এখনকার গুকেশের পক্ষে সহজ নয়… একেবারেই সহজ নয়।

এই ধারাবাহিক ব্যর্থতায় হতাশ দাবাজগৎ। খ্যাতনামা ধারাভাষ্যকার মউরিস অ্যাশলে (Maurice Ashley) সরাসরি লিখলেন এক্স-এ, ‘গুকেশের হয়েছেটা কী? এটা ও কিছুতেই হতে পারে না!’ কথাতেই স্পষ্ট, যিনি ঠান্ডা মাথায় বুদ্ধিদীপ্ত চালে জাঁদরেল প্রতিপক্ষকে ঘোল খাওয়ান, প্যাঁচে পড়লেও ধীরে ধীরে খেলা গভীরে নিয়ে গিয়ে কিস্তিমাত দেনএ গুকেশ সে গুকেশ নন! সেটা আরও স্পষ্ট আচরণে, শরীরী ভাষায়। নিকোলাসের কাছে হেরে খেলা চলাকালীন হল ছেড়ে বেরিয়ে যান। বৃহস্পতিবারও শেষ মুহূর্তে নিজের ভুল বুঝতে পেরে হতাশ হয়ে পড়েন গুকেশ। এমন ছবি বিরল। দাবামহল আগে দেখেনি।

তবে শ্বদন্ত সমালোচনার ভিড়েও অনুরাগীরা যথারীতি পাশে দাঁড়িয়েছেন। তাঁদের যুক্তি, বয়সটাই এমন। উনিশ বছরের এক তরুণ যদি প্রতিটি ম্যাচে জেতার চেষ্টা করেন, বারবার খেলতে নামেন, তাতে মাঝেমধ্যে বিপর্যয় আসবেই। ‘গুকেশ যা করছে, এক জন উচ্চাকাঙ্ক্ষী ১৯ বছরের ছেলের সেটাই করা উচিত। এই বয়সে মাঝেসাঝে কুপোকাত খেলে সেটা অস্বাভাবিক নয়। শেখাটাই আসল!’ এক দাবাপ্রেমী এক্স হ্যান্ডেলে এমনটাই লিখেছেন।

সুইস টুর্নামেন্টের বাকি ফলাফল:

গুকেশের ব্যর্থতার দিনে যদিও জ্বলে উঠেছেন নিহাল সরিন (Nihal Sarin)। ইরানের শীর্ষস্থানীয় পারহাম মাগসুদলুকে (Parham Maghsoodloo) হারিয়ে লিড ধরে ফেললেন। যৌথভাবে শীর্ষে জার্মানির ম্যাথিয়াস ব্লুবাউম (Matthias Bluebaum), যিনি হারালেন অর্জুন এরিগাসিকে (Arjun Erigaisi)। এই মুহূর্তে দু’জনেরই ৫.৫ পয়েন্ট।

আধপয়েন্ট পেছনে একসঙ্গে ৭ জনবিদিত গুজরাঠি (Vidit Gujrathi), আলিরেজা ফিরোজা (Alireza Firouzja), নোদিরবেক আবদুসাত্তোরভ (Nodirbek Abdusattorov), মার্কিন হ্যান্স নিমান (Hans Niemann) আর অভিমন্যু মিশ্র। প্রত্যেকে সপ্তম রাউন্ডে জয় ছিনিয়ে নিয়েছেন। আর প্রজ্ঞানন্দ (R Praggnanandhaa) ইজরায়েলের ম্যাক্সিম রডস্টেইনকে হারিয়ে পৌঁছেছেন ৪.৫ পয়েন্টে। তাঁর সঙ্গেই রয়েছেন আরও ১০ জন, যার মধ্যে এরিগাসি ও প্রণব ভেঙ্কটেশ (Pranav Venkatesh) পরিচিত মুখ।

মহিলা বিভাগে আর বৈশালী রমেশবাবু (Vaishali Rameshbabu) ফের একক লিডে। এদিন চিনের গুও চি (Guo Qi)-কে হারিয়ে তুললেন পাঁচ নম্বর জয়। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তিনি। পাশাপাশি জয়ের মুখ দেখেছেন দিব্যা দেশমুখ (Divya Deshmukh) ও দ্রোণাভল্লি হরিকা।

গ্র্যান্ড সুইসের এই লড়াই থেকে পুরুষ ও মহিলাদুই বিভাগেই শীর্ষ দু’জন দাবাড়ু পাবেন ২০২৬ ক্যান্ডিডেটস টুর্নামেন্টের টিকিট। যেখানে নির্ধারিত হবে পরবর্তী বিশ্বচ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার। তাই গুকেশের বিপর্যয় নিছক পরাজয় নয়, বরং তাঁর ভবিষ্যৎ জার্নিকেও বড় প্রশ্নচিহ্নের মুখে ঠেলে দিয়েছে। 


```