Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ভারতে আসছেন উসেইন বোল্ট! প্রস্তুতি সারতে ব্যস্ত দিল্লি-মুম্বই

২০১৭-য় ট্র্যাককে ‘বিদায়’ বললেও, বোল্ট কিন্তু এখনও ব্র্যান্ড। শুধু দৌড়ে নয়, বিশ্ব ক্রীড়ার চৌহদ্দিতে তাঁর উপস্থিতিই আলাদা প্রভাব ফেলে। তাঁর রেকর্ড এখনও অটুট, ১০০ মিটার, ২০০ মিটার আর ৪x১০০ মিটার রিলেতে।

ভারতে আসছেন উসেইন বোল্ট! প্রস্তুতি সারতে ব্যস্ত দিল্লি-মুম্বই

উসেইন বোল্ট

গার্গী দাস

শেষ আপডেট: 16 July 2025 09:41

দ্য ওয়াল ব্যুরো: তিনি গতি-দানব। অলিম্পিক ইতিহাসে তাঁর নাম রেকর্ড ভাঙার প্রতিশব্দ। আট-আটখানা অলিম্পিকে সোনা, ১৩টি বিশ্বচ্যাম্পিয়নশিপ পদক, তার মধ্যে ১১টিই সোনা। বিশ্বের দ্রুততম মানুষ উসেইন বোল্ট ফের পা রাখতে চলেছেন ভারতে।

এই সেপ্টেম্বরের ২৬ থেকে ২৮, তিনদিনের সফর। দিল্লি আর মুম্বই থাকছে ‘বোল্ট-এর প্ল্যান’-এ। ভারতীয় ক্রীড়াপ্রেমীরা আপাতত পা না ফেলেও ছুটছেন, ‘থান্ডার বোল্ট’-কে দেখার দৌড়ে।

২০১৪-তে প্রথমবার এসেছিলেন এদেশে। সে বার বেঙ্গালুরুতে যুবরাজ সিংহের সঙ্গে ক্রিকেট খেলেছিলেন। ১০০ মিটার স্প্রিন্টেও টক্কর দিয়েছিলেন ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডারকে। যদিও গতি নিয়ে মজা করাই ছিল সেই বিজ্ঞাপনী সফরের উদ্দেশ্য।

এ বারও প্রচারের চৌকাঠে পা ফেলছেন জামাইকার এই স্প্রিন্টার। সবচেয়ে বড় চমক, এবার ভারতের স্কুলপড়ুয়াদের জন্য থাকছে ‘বোল্ট স্প্রিন্ট চ্যালেঞ্জ’। দেশজুড়ে বেছে নেওয়া ছাত্রছাত্রীদের নিয়ে হবে ১০০ মিটার দৌড়ের প্রতিযোগিতা। আর সেই চূড়ান্ত পর্বে দর্শকাসনে থাকবেন স্বয়ং বোল্ট। ভাবা যায়? যাঁর ছোঁয়ায় স্প্রিন্ট ট্র্যাকে জন্ম নিয়েছে ইতিহাস, সেই বোল্ট এবার গ্যালারিতে বসে দেখবেন ভারতের ছোট ছোট ‘বোল্ট’দের দৌড়।

বোল্ট নিজেও দারুণ উচ্ছ্বসিত এনিয়ে। বলছেন, 'ভারতে আবার ফিরতে পারছি ভেবে দারুণ লাগছে। এ দেশের এনার্জি, মানুষের উন্মাদনা আর খেলাধুলোর প্রতি ভালবাসা, বিশ্বের আর কোথাও নেই। আমার বহু অনুরাগী আছেন ভারতে, তাঁদের সঙ্গে আবার দেখা হবে, এটা ভেবেই আমি রোমাঞ্চিত।'

২০১৭-য় ট্র্যাককে ‘বিদায়’ বললেও, বোল্ট কিন্তু এখনও ব্র্যান্ড। শুধু দৌড়ে নয়, বিশ্ব ক্রীড়ার চৌহদ্দিতে তাঁর উপস্থিতিই আলাদা প্রভাব ফেলে। তাঁর রেকর্ড এখনও অটুট, ১০০ মিটার, ২০০ মিটার আর ৪x১০০ মিটার রিলেতে।

বোল্টকে স্বাগত জানাতে প্রস্তুত দিল্লি ও মুম্বই। ফ্ল্যাশ বাল্বের ঝলকানিতে, চিয়ার স্কোয়াডের গর্জনে আর উৎসাহী জনতার হর্ষধ্বনিতে তিন দিনের ‘বোল্ট ঝড়’-এর জন্য অপেক্ষায় গোটা দেশ।


```