Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ফেভারিট সবালেঙ্কাকে হারিয়ে উইম্বলডন ফাইনালে আন্ডারডগ অ্যানিসিমোভা, এবার সামনে ইগা শিয়নটেক

পরিবেশ অনুকূল ছিল না। ইতিহাস-পরিসংখ্যানও প্রতিকূল। যদিও সবকিছু সামলে বাজিমাত করলেন আন্ডারডগ আমান্ডা অ্যানিসিমোভা।

ফেভারিট সবালেঙ্কাকে হারিয়ে উইম্বলডন ফাইনালে আন্ডারডগ অ্যানিসিমোভা, এবার সামনে ইগা শিয়নটেক

অ্যানিসিমোভা

শেষ আপডেট: 11 July 2025 12:37

দ্য ওয়াল ব্যুরো: উইম্বলডনের সেন্টার কোর্টের তপ্ত দুপুর। উত্তেজনায় উত্তাপ আরও কয়েক ডিগ্রি বেড়েছে।

পরিবেশ অনুকূল ছিল না। ইতিহাস-পরিসংখ্যানও প্রতিকূল। যদিও সবকিছু সামলে বাজিমাত করলেন আন্ডারডগ আমান্ডা অ্যানিসিমোভা। বিশ্বের এক নম্বর আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে পৌঁছে গেলেন কেরিয়ারের প্রথম উইম্বলডন ফাইনালে। স্কোরলাইন: ৬-৪, ৪-৬, ৬-৪।

দুই ঘণ্টা ৩৬ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে সবার ফেভারিট সাবালেঙ্কা। বিশ্ব র‍্যাঙ্কিং: ১। অন্যদিকে অ্যানিসিমোভা: ১৩ নম্বর বাছাই। যদিও এসবই অতীত। কারণ, ফাইনালে পৌঁছে তিনি ঢুকে গেলেন প্রথম দশের বৃত্তে।

একসময় টেনিস দুনিয়ার টিন সেনসেশন। ২০১৯-এ সতেরো বছর বয়সে ফরাসি ওপেন সেমিফাইনালে উঠে হইচই ফেলে দিয়েছিলেন। তারপর চোট, হতাশা, মানসিক অবসাদ। নিজেকে ক্রমশ গুটিয়ে নেন। ২০২৩-এ আট মাস কোর্টের বাইরে। ফিরে এলেন ঝলমলে মেজাজে। ৪০০-র নিচে নেমে যাওয়া র‍্যাঙ্কিংয়ের টেনিস সুন্দরী আজ উইম্বেলডন ফাইনালে।

যদিও এই জয়, এই সাফল্য যে অপ্রত্যাশিত, সেটা বলা যাবে না। চলতি বছরের গোড়া থেকেই গ্র্যান্ড কামব্যাকের সংকেত দিচ্ছিলেন।  ফেব্রুয়ারিতে জিতলেন কাতার ওপেন। জুনে কুইন’স ক্লাব এবং এবার প্রথম উইম্বলডন ফাইনাল। সবমিলিয়ে ফুরফুরে মেজাজে অ্যানিসিমোভা। বললেন, ‘নিজেকে প্রমাণ করতে মুখিয়ে ছিলাম। চাপ ছিল ঠিকই। কিন্তু আজ যেন সমস্ত কষ্ট সার্থক!’

অন্যদিকে সাবালেঙ্কার দুঃস্বপ্ন ক্রমশ গাঢ় হচ্ছে। এই নিয়ে টানা তৃতীয় উইম্বলডন সেমিফাইনালে হার। চলতি বছর একটিও গ্র্যান্ড স্ল্যাম জোটেনি। মরশুমের গোড়াতেই অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল হেরেছেন। ফরাসি ওপেনে পরাজয়ের পর কেঁদে ফেলেছিলেন। এবার অ্যানিসিমোভার বিরুদ্ধেও খালি হাতে ফিরতে হল।

গতকালের ম্যাচের টার্নিং পয়েন্ট যদিও প্রথম সেট। চার-চারটি ব্রেক পয়েন্ট বাঁচান অ্যানিসিমোভা। সাত নম্বর গেমে সাবালেঙ্কার ডাবল ফল্ট সুযোগ হাতের নাগালে এনে দেয়। শেষমেশ সেট জিতে নেন আমান্ডা।

যদিও দ্বিতীয় সেটে অ্যানিসিমোভার ভুলে ফিরে আসেন সাবালেঙ্কা। তৃতীয় সেটে একবার পিছিয়ে পড়েও কামব্যাক। ৫-৪ গেমে প্রথম ম্যাচ পয়েন্ট মিস, কিন্তু পরের গেমে সুযোগ কাজে লাগান।

ফাইনালে অ্যানিসিমোভার সামনে পোল্যান্ডের ইগা শিয়নটেক। টেনিস র‍্যাঙ্কিংয়ে ৮ নম্বর বাছাই। রেকর্ড বই বলছে, অ্যানিসিমোভা ওপেন যুগে দ্বিতীয় মহিলা খেলোয়াড়, যিনি আগের বছর কোয়ালিফায়িংয়ে হেরে গিয়ে পরের বছর ফাইনালে উঠলেন! উইম্বলডনের সবুজ ঘাসে অবসাদ ভুলে কি নতুন স্বপ্ন বুনতে পারবেন অ্যানিসিমোভা? জবাব মিলবে আগামীকালের ফাইনালে।


```