Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

UCL: ক্লাব ব্রাগের ফাঁদে বন্দি বার্সা, বাকুতে হোঁচট খেল চেলসি, সিটির হাতে দুরমুশ ডর্টমুন্ড

যদিও দিনের সবচেয়ে বড় চমক আজারবাইজানে। কারাবাগের মাঠে ২–২ গোলে আটকে গেল চেলসি। ১৬ মিনিটে এস্তেভাও গোল করে লন্ডনের ক্লাবকে এগিয়ে দেন, কিন্তু পরের দশ মিনিটে কারাবাগের দুই গোল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। 

UCL: ক্লাব ব্রাগের ফাঁদে বন্দি বার্সা, বাকুতে হোঁচট খেল চেলসি, সিটির হাতে দুরমুশ ডর্টমুন্ড

ম্যান সিটি

রূপক মিশ্র

শেষ আপডেট: 6 November 2025 10:45

দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) বুধবারের রাত ছিল নাটকীয়তায় ভরা। একদিকে ইন্টার মিলান (Inter Milan) আর ম্যানচেস্টার সিটি (Manchester City) নিজেদের ফর্ম ধরে রাখল, অন্যদিকে হোঁচট খেল বার্সেলোনা (Barcelona) ও চেলসি (Chelsea)। বড় দল হয়েও ড্র করেই ঘরে ফিরতে হল।

যদিও নিজেদের মাঠে দাপট দেখাল সিটি। বরুশিয়া ডর্টমুন্ডের (Borussia Dortmund) বিরুদ্ধে ৪–১ গোলে জিতল পেপ গোয়ার্দিওলার টিম। ইংরেজ মিডফিল্ডার ফিল ফোডেন (Phil Foden) করলেন দু’টি গোল, একটি করে গোল এল আর্লিং হল্যান্ড (Erling Haaland) ও বদলি খেলোয়াড় রায়ান চের্কির (Rayan Cherki) পা থেকে। ম্যাচের সেরা ফোডেনই।

অন্যদিকে, বেলজিয়ামে থেমে গেল বার্সেলোনার জয়রথ। ক্লাব ব্রাগের (Club Brugge) বিরুদ্ধে ৩–৩ গোলে ড্র করল হান্সি ফ্লিকের বাহিনী। শুরুতে ফেরান তোরেস (Ferran Torres) বার্সাকে এগিয়ে দিলেও ব্রাগে মুহূর্তেই ম্যাচে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে লামিন ইয়ামাল (Lamine Yamal) সমতা ফেরান, পরক্ষণেই ফের গোল খেয়ে পিছিয়ে যায় বার্সা। শেষ পর্যন্ত ক্রিস্টোস জোলিসের (Christos Tzolis)- ৭৭ মিনিটের গোলে পরাজয় এড়ায় কাতালানরা।

এরই মধ্যে ইতালিতে (Italy) ঘরের মাঠে ইন্টার মিলান (Inter Milan) জয়ের ধারা অব্যাহত রাখল। কায়রাত আলমাটির (Kairat Almaty) বিরুদ্ধে ২–১ ব্যবধানে জিতল তারা। ইন্টার গোল পায় লওতারো মার্টিনেজ (Lautaro Martínez) ও কার্লোস অগুস্তোর (Carlos Augusto) পা থেকে!

যদিও দিনের সবচেয়ে বড় চমক আজারবাইজানে। কারাবাগের (Qarabag) মাঠে ২–২ গোলে আটকে গেল চেলসি (Chelsea)। ১৬ মিনিটে এস্তেভাও (Estêvão) গোল করে লন্ডনের ক্লাবকে এগিয়ে দেন, কিন্তু পরের দশ মিনিটে কারাবাগের দুই গোল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। দ্বিতীয়ার্ধে গারনাচো (Alejandro Garnacho) সমতা ফেরালেও জয়ের মুখ দেখতে পায়নি এনজো মারেসকার টিম।

আরও একটি ম্যাচে সাইপ্রাসের পাফোস (Pafos) হারাল ভিয়ারিয়ালকে (Villarreal), ১–০ গোলে। একমাত্র গোলটি করেন ডেরিক লুকাসেন (Derrick Luckassen)।


```