Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ফুরিয়ে আসা কেরিয়ার আর বাঁধ না মানা চোখের জল: আমদাবাদে কেঁদেছেন বিরাট, মিউনিখে রোনাল্ডো

দুই খেলোয়াড়, যারা নিজেদের রঙ্গমঞ্চে এতদিন দাপটের সঙ্গে খেলেছেন, তাঁরা যে এখনও উদ্যমে আপোসহীন, পরিশ্রমে সৎ—তারপরেও উঠছে প্রশ্ন, অবসরের গুঞ্জন, ধেয়ে আসছে বিদ্রূপ-টিটকিরি… এই কান্না যেন সেই সমস্ত ব্যঙ্গ, সমালোচনার স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া!

ফুরিয়ে আসা কেরিয়ার আর বাঁধ না মানা চোখের জল: আমদাবাদে কেঁদেছেন বিরাট, মিউনিখে রোনাল্ডো

বিরাট কোহলি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

শেষ আপডেট: 9 June 2025 11:19

দ্য ওয়াল ব্যুরো: কেরিয়ারের উপান্তে দাঁড়িয়ে দুজন।

দুজনেরই আর কাউকে কিচ্ছুটি প্রমাণ করার নেই। অধরা খেতাব থাকতে পারে, কিন্তু অধরা পিছুটান থাকার কথা নয়।

তবু দুজনেই ক্ষুধার্ত, আগ্রাসী। যুদ্ধে নামলে এক লহমায় শরীরী ভঙ্গিমা যায় বদলে। হিমশীতল চাহনি—লক্ষ্যে স্থির… ঠিক যেন পাখির চোখটুকু নজরে রাখা ধনুর্ধর অর্জুন!

ময়দানে যতক্ষণ, ততক্ষণ দল-অন্ত-প্রাণ। দুজনেই। নিজের সেরাটুকু উজাড় করে খেলবেন। অনুশীলনে রোদ-বৃষ্টি উপেক্ষা করে নিজেকে নিংড়ে দেবেন। তারপর পরাজয় হলে সাময়িকভাবে ভেঙে পড়া। বাকিদের পিঠ চাপড়ে চাগাড় দিয়ে তোলা।

আর জিতলে?

এর একটা নমুনা দেখেছিল আমদাবাদ (Ahmedabad)। গত মঙ্গলবার।

আর দেখল মিউনিখ (Munich)। গতকাল।

১৮ বছরের আগল ভেঙে আইপিএল (IPL) জিতল আরসিবি (RCB)। প্রথমবার। দলের জয় যখন ১৯তম ওভারের প্রথম দুই বলেই নিশ্চিত, তখন বাউন্ডারির ধারে দাঁড়িয়ে ছলছল চোখে বিরাট কোহলি (Virat Kohli)। দলের অধিনায়ক নন… আপাতত তিনি অধিনায়কেরও ঊর্ধ্বে! অন্তিম ডেলিভারি পর্যন্ত নিজেকে সংযত রাখলেন। চোখের পাতা ভিজে রইল, জল গড়াল না এতটুকু। তারপর জশ হেজলউডের ওভার শেষ হল যেই, হাঁটু মুড়ে ভেঙে পড়লেন বাঁধভাঙা কান্নায় ।

আর গতকাল কী দেখলাম আমরা? বিশেষ কোনও মুহূর্তকে ফ্রিজ করে দিলে বোঝার উপায় নেই এটা অন্য কোনও খেলা নাকি ৩ জুনেরই অ্যাকশন রিপ্লে! ওই তো টিভির পর্দায় দেখা যাচ্ছে, ম্যাচ শেষে একজন খেলোয়াড় হাঁটু মুড়ে বসে পড়েছেন। অবিকল একই ভঙ্গিমা। দু’হাত মুড়ে মুখ লুকিয়ে কেঁদে চলেছে ন শিশুর মতো।

বিরাট পারেননি নিজেকে ধরে রাখতে। পারলেন না রোনাল্ডোও (Cristiano Ronaldo)। তুলনা টানা যাদের অভ্যেস, তাঁরা শিরোনামের খোঁজে দুইয়ের মিল বোঝাতে বলতেই পারেন—‘মিউনিখের মাটিতে বিরাটের মতো কেঁদে ফেললেন আবেগরুদ্ধ রোনাল্ডো!’ কিন্তু ‘মতো’ শব্দটা এখানে দুই কিংবদন্তির পারস্পরিক তুলনা টানার ক্ষেত্রে কতটা সুপ্রযুক্ত? প্রশ্ন উঠবে!

তুলনা চলে কি আদৌ? দুই খেলোয়াড়, যারা নিজেদের রঙ্গমঞ্চে এতদিন দাপটের সঙ্গে খেলেছেন, তাঁরা যে এখনও উদ্যমে আপোসহীন, পরিশ্রমে সৎ—তারপরেও উঠছে প্রশ্ন, অবসরের গুঞ্জন, ধেয়ে আসছে বিদ্রূপ-টিটকিরি… এই কান্না যেন সেই সমস্ত ব্যঙ্গ, সমালোচনার স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া!

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট। টি-২০ থেকে আগেই সরে দাঁড়িয়েছেন। দেশের জার্সিতে নামবেন শুধুমাত্র ওয়ান ডে খেলতে। তবু অবসরবার্তার শুরুর বাক্যেই উঠে আসে টিম ইন্ডিয়ার ঐতিহ্যশালী ‘ব্যাগি ব্লু’ টুপি পরার শৌর্য ও গৌরব।

অন্যদিকে রোনাল্ডো। দলের সঙ্গে ট্রফি উত্তোলনের উৎসব ফুরলে আকাশের দিকে ঠায় চেয়ে থাকা। তারপর উঠে আসা ধীর পায়ে। ধেয়ে থাকা সাংবাদিকদের ক্যামেরা আর উদ্যত বুমের সামনে ভাঙা ভাঙা ইংরেজিতে বলে চলা, ‘এই কান্না আসলে দায়িত্বের… এটা সুন্দর। আমরা বড় স্বপ্ন বুনে চলা ছোট দেশ। এই প্রজন্মের অধিনায়ক হওয়াটা গর্বের!’


```