Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রুদ্ধশ্বাস ফাইনাল! স্পেনকে পেনাল্টিতে হারিয়ে নেশনস লিগ পর্তুগালের, কান্নায় ভাসলেন রোনাল্ডো

পিছিয়ে পড়া পর্তুগাল পেনাল্টি শুট আউটে ম্যাচ জিতে নিলেও ফলাফল যে কোনও মুহূর্তে অন্যদিকে ঘুরে যেতেই পারত!

রুদ্ধশ্বাস ফাইনাল! স্পেনকে পেনাল্টিতে হারিয়ে নেশনস লিগ পর্তুগালের, কান্নায় ভাসলেন রোনাল্ডো

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

শেষ আপডেট: 9 June 2025 10:11

দ্য ওয়াল ব্যুরো: একদিনে লামিল ইয়ামালের (Lamine Yamal) স্পেন (Spain)। ইউরো চ্যাম্পিয়ন স্পেন। প্রায় দু’বছরেরও বেশি সময় ধরে অপরাজেয় স্পেন৷

অন্যদিকে রোনাল্ডোর (Cristiano Ronaldo) পর্তুগাল (Portugal)। ইউরোপের এই মুহূর্তে অন্যতম ‘ব্যালান্সড’ টিম পর্তুগাল—ধারে-ভারে, বয়সে-অভিজ্ঞতায়—সবদিক দিয়ে। চ্যাম্পিয়নস লিগজয়ী তারকা ফুটবলারে সমৃদ্ধ, ধারাবাহিকতা দেখানো দল।  

নেশনস লিগের (Nations League) ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সমস্ত উপকরণ মজুত ছিল। রোনাল্ডো বনাম ইয়ামালের ব্যক্তিগত দ্বৈরথ ছাপিয়ে দিনের শেষে স্কোরলাইন বুঝিয়ে দিচ্ছে, টক্কর কতটা সেয়ানে-সেয়ানে হয়েছে। পিছিয়ে পড়া পর্তুগাল পেনাল্টি শুট আউটে ম্যাচ জিতে নিলেও ফলাফল যে কোনও মুহূর্তে অন্যদিকে ঘুরে যেতেই পারত!

ইউরোপজয়ী, গতবারের নেশনস কাপ বিজয়ী স্পেন শুরুটা দুর্দান্তভাবে করে। মাত্র ২১ মিনিটে দলকে এগিয়ে দেন মার্টিন জুবিমেন্ডি৷ কিন্তু বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি রোনাল্ডোদের৷ সিআরসেভেনের টাচে গোলের রাস্তা খুলে যায়। বল জালে জড়ান ফুলব্যাক নুনো মেন্ডেজ৷

কিন্তু এরপর ফের ঘুরে দাঁড়ায় স্পেন। অসাধারণ পাস বাড়ান বার্সেলোনার তরুণ মিডফিল্ডার পেদ্রি। গোল করেন ওয়ারজাবাল। বিরতির ঠিক আগে এগিয়ে যায় লুই দে লা ফুয়েন্তের টিম।

হাফ টাইমের পর আগ্রাসী মেজাজে শুরু করে স্পেন। কিন্তু এমন সময় জ্বলে ওঠেন রোনাল্ডো। ৬০ মিনিটের মাথায় ক্লোজ রেঞ্জ থেকে দুরন্ত শটে গোল। লড়াইয়ে সমতা (২-২) ফিরে আসে৷

এরপর বাকি আধ ঘণ্টা এমনকী অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ালেও কোনও টিমই জয়সূচক গোল করতে পারেনি৷ ভাগ্যনির্ধারণ হয় পেনাল্টিতে। মিস করেন স্পেন অধিনায়ক আলভারো মোরাতা। অন্যদিকে অন্তিম পাঁচ নম্বর কিকে গোল করে পর্তুগালের জয় নিশ্চিত করেন রুবেন নেভেস।

ম্যাচের শেষে বিমর্ষ মুখে ডাগ আউটে বসে থাকতে দেখা যায় ইয়ামালকে। অন্যদিকে রুদ্ধশ্বাস লড়াই ও দেশের হয়ে ফের একটি ইউরোপীয় খেতাব জিতে কান্নায় ভেঙে পড়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷


```