Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়! ৬ বছর পর সিএবি সভাপতি হিসেবে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

যদিও সিএবির অন্দরের খবর ছিল, অভিষেক ডালমিয়াও প্রেসিডেন্ট পদের লড়াইয়ে নামতে পারেন। তবে সৌরভের পাল্লাই যে ভারী, সে নিয়ে কোনও সন্দেহ ছিল না।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়! ৬ বছর পর সিএবি সভাপতি হিসেবে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায়

পৃথা ঘোষ

শেষ আপডেট: 14 September 2025 22:42

দ্য ওয়াল ব্যুরো: আবারও ক্রিকেট প্রশাসনে প্রত্যাবর্তন করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। রবিবার CAB-র সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন তিনি। কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় ৬ বছর পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের জন্য বাংলার ক্রিকেট বোর্ডে ফিরছেন (CAB president) প্রাক্তন ভারত অধিনায়ক।

আগামী ২২ সেপ্টেম্বর CAB-র নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। আগেই সৌরভ জানিয়েছিলেন, নির্বাচনের জন্য প্রস্তুত তিনি। রবিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কথা ছিল, তিনি ও তাঁর প্যানেল প্রার্থী হবেন। সেদিনই সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন তিনি। এবার দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের ছেড়ে দেওয়া আসনেই ফিরছেন সৌরভ।

সৌরভের প্যানেলে রয়েছেন সচিব বাবলু কোলে। আর রয়েছেন যুগ্ম সচিব মদন মোহন ঘোষ, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস এবং সহ সভাপতি নিশীথ রঞ্জন দত্ত।

কথামতো, ২২ সেপ্টেম্বর বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থার বার্ষিক সাধারণ সভার (Bengal cricket administration) আগেই প্রেসিডেন্ট পদ নিয়ে সব জল্পনার অবসান ঘটল।

যদিও সিএবির অন্দরের খবর ছিল, অভিষেক ডালমিয়াও প্রেসিডেন্ট পদের লড়াইয়ে নামতে পারেন। তবে সৌরভের পাল্লাই যে ভারী, সে নিয়ে কোনও সন্দেহ ছিল না। তার মধ্যে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবও স্পষ্ট জানিয়ে দিয়েছিল, তারা সৌরভকেই সমর্থন করবে। ময়দানের অপর প্রধান মোহনবাগানও একই পথে হাঁটতে চলেছে বলে শোনা যাছিল।

লাল-হলুদের শীর্ষ কর্তা দেবব্রত (নীতু) সরকার জানিয়েছিলেন, “সৌরভ আমাদের জানিয়েছে, ও প্রেসিডেন্ট পদে দাঁড়াবে। এর জন্য ও আমাদের থেকে সমর্থন চেয়েছে। আমরা ওকে সমর্থন করব। বাকি চারটে পদ নিয়েও সৌরভ আমাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন। ও সিএবির প্রধান হলে বাংলার ক্রিকেটেরই উন্নতি হবে।”

পাশাপাশি নীতু অবশ্য জানিয়ে দিয়েছিলেন, সিএবির কোনও পদের জন্যই ইস্টবেঙ্গলের কোনও কর্তা লড়াইয়ের ময়দানে নামবেন না।

জানা গিয়েছিল, অভিষেক ডালমিয়াও নাকি ইস্টবেঙ্গলের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাই নীতুকে প্রশ্ন করা হয়, কোনও চাপের কাছে কি নতিস্বীকার করা হল? উত্তরে লাল-হলুদের এই শীর্ষ কর্তা বলেছিলেন, “আমরা চাপ নিই না, চাপে ফেলি। সিএবিতে চরম ডামাডোল চলছে। প্রায় দিনই কারও না কারও নামে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠছে। প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হচ্ছে। আমরা মনে করি, সৌরভ এলে সব সমস্যা মিটে যাবে।”

এবার সিএবির ভার নিয়ে খুব তাড়াতাড়ি সভাপতির আসনে দেখা যেতে চলেছে মহারাজকে।


```