Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

Shubman Gill: অধিনায়কত্বের মুকুট শুভমন গিলের মাথায়! বললেন, 'বিশ্বকাপ জিতেই দেশে ফিরব '

রোহিতের জায়গায় অধিনায়কত্বের ভার পেলেন শুভমন গিল। ঘোষণা করলেন, “বিশ্বকাপ জিতেই ফিরব দেশে।”
হরভজন সিং প্রশ্ন তুললেন রোহিতকে সরানো নিয়ে।

Shubman Gill: অধিনায়কত্বের মুকুট শুভমন গিলের মাথায়! বললেন, 'বিশ্বকাপ জিতেই দেশে ফিরব '

শুভমন গিল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 October 2025 08:15

দ্য ওয়াল ব্যুরো: আচমকাই রোহিত শর্মার হাত থেকে ওয়ান ডে দলের নেতৃত্বভার তুলে নেওয়া হল। সাদা বলের ক্রিকেটেও এবার শুরু হতে চলেছে তরুণ তারকা শুভমন গিলের যুগ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে গিলই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন। এই নতুন দায়িত্ব পেয়েই শুভমনের চোখে এখন ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ।

এর আগে রোহিত শর্মা আইপিএলের মাঝপথে লাল বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ায়, শুভমন গিলকে টেস্ট দলের নেতৃত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্বে তিনি শুধু সফলই হননি, বরং সিরিজে সর্বোচ্চ রান করেছিলেন।

শনিবার, ৪ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ইনিংস ও ১৪০ রানে জয়ের পর পরই শুভমন গিলকে ওয়ান ডে দলের নেতৃত্বভার দেওয়া হয়। এই দায়িত্ব পেয়েই নিজের লক্ষ্যের কথা জানালেন গিল।

তিনি বলেন, "এটা আমার কাছে বিরাট সম্মানের একটা বিষয়। ওয়ান ডে ফর্ম্যাটে একটি বিশ্বসেরা দলের নেতৃত্বভার পাওয়া আমার কাছে গর্বের। আমি মনে করি আমাদের ওয়ান ডে বিশ্বকাপের আগে আর মাত্র ২০টি ওয়ান ডে ম্যাচ রয়েছে। সেগুলো ভাল পারফর্ম করতে মরিয়া আমরা। আসল লক্ষ্য অবশ্যই দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ।"

কাপ জয়ের বিষয়ে আশাবাদী গিল আরও বলেন, "আমি আশা রাখি আমাদের প্লেয়াররা তাঁদের সেরাটা দেবে। বিশ্বকাপের আগে সব মরশুমেই আমরা দুর্দান্ত পারফর্ম করব আর পুরো তৈরি হয়েই আমরা বিশ্বকাপের মঞ্চে খেলতে নামব। আর অবশ্যই দক্ষিণ আফ্রিকার মাটি থেকে ট্রফি জিতেই আমরা ফিরব, এই বিষয়ে আমি আশাবাদী।"

অন্যদিকে, রোহিত শর্মাকে ওয়ান ডে নেতৃত্ব থেকে সরিয়ে গিলকে দায়িত্ব দেওয়া দেখে অবাক হয়েছেন বিশ্বজয়ী প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং। রোহিতের নেতৃত্ব হারানোর সিদ্ধান্ত নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।

হরভজন সিং বলেন, "রোহিতের বদলে অধিনায়ক করা হয়েছে শুভমনকে। সাদা বলের ক্রিকেটে রোহিতের দুর্দান্ত রেকর্ড। সত্যি কথা বলতে কী, রোহিতকে নেতৃত্ব হারাতে দেখে আমি স্তম্ভিত। ওকে দলে রাখা হয়েছে অথচ অধিনায়ক রাখা হয়নি! আমার মনে হয় অস্ট্রেলিয়ায় ওকে অধিনায়ক হিসাবেই নিয়ে যাওয়া উচিত ছিল। সদ্য ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। অন্যান্য ট্রফিও রয়েছে ওর। সাদা বলের ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেটের একটা স্তম্ভ ও। অন্তত এই সফরে ওকে অধিনায়ক রাখা উচিত ছিল।"

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে শুভমন গিলের নেতৃত্বেই খেলবে টিম ইন্ডিয়া, যা ভারতীয় ক্রিকেটে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।


```