Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এখনই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

‘মাঝের ওভারে উইকেট না পাওয়াই হল কাল’, রাজকোটে ভারতের ২৮৪ রানও যথেষ্ট নয়! ৭ উইকেটে জয়ী নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারত হেরে যায়। ম্যাচ পরবর্তী বক্তব্যে অধিনায়ক শুভমন গিল মাঝের ওভারে উইকেট না পাওয়াকেই দায়ী করেছেন।

‘মাঝের ওভারে উইকেট না পাওয়াই হল কাল’, রাজকোটে ভারতের ২৮৪ রানও যথেষ্ট নয়! ৭ উইকেটে জয়ী নিউজিল্যান্ড

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 15 January 2026 00:01

দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে (India vs New Zealand 2nd ODI) হারের পর ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন অধিনায়ক শুভমন গিল (Shubman Gil)। ব্যাটার ড্যারিল মিচেলের অপরাজিত ১৩১ এবং উইল ইয়ংয়ের ৮৭ রানের অনবদ্য ইনিংসের কাছে নতিস্বীকার করতে হলো ভারতকে। ২৮৫ রানের লক্ষ্য চেজ করতে নেমে ১৫ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় তুলে নেয় কিউইরা।

ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় হারের মূল কারণ হিসেবে মাঝের ওভারগুলোতে উইকেট না পাওয়াকেই দায়ী করেছেন গিল। মাঝের ওভারে বোলিংয়ে সাহসের অভাব শুভমন গিল জানান, "আমরা মাঝের ওভারগুলোতে উইকেট তুলতে পারিনি। ৫ জন ফিল্ডার ৩০ গজের ভেতরে থাকার সময় উইকেট না পেলে রান আটকানো খুব কঠিন হয়ে পড়ে। আমাদের পুঁজিতে আরও ১৫-২০ রান বেশি থাকলেও এই একই সমস্যা হতো।"

তিনি আরও জানান, বোলিংয়ের সময় মাঝের ওভারে আরও কিছুটা সাহসী হওয়া উচিত ছিল তাঁদের। শুরুতে বল সুইং করলেও ২০-২৫ ওভার পর পিচ থিতু হয়ে যায়, তখন আক্রমণাত্মক বোলিং করা জরুরি ছিল।

রাহুলের শতরান বৃথা এদিন লোকেশ রাহুলের ৯২ বলে ১১২ রানের মারকুটে ইনিংসটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। রবীন্দ্র জাদেজার সাথে ৭৩ রান এবং নীতীশ কুমার রেড্ডির সাথে তাঁর ৫৭ রানের জুটিতেই ভারত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৪ রান তুলতে পারে। তবে রাহুলের এই সেঞ্চুরিও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেনি।

ফিল্ডিংয়ের ব্যর্থতা ও ক্যাচ মিস ম্যাচের মোড় ঘুরে যায় যখন প্রসিদ্ধ কৃষ্ণা ড্যারিল মিচেলের ক্যাচ হাতছাড়া করেন। এই প্রসঙ্গে গিল আক্ষেপের সুরে বলেন, "এই ফরম্যাটে সুযোগ কাজে লাগাতে না পারলে হার নিশ্চিত। আমরা আমাদের ফিল্ডিং উন্নতির চেষ্টা করছি।"


ভারত: ২৮৪/৭ (৫০ ওভার)। শুভমন গিল ৫৬, রোহিত শর্মা ২৪। কিউই বোলার ক্রিশ্চিয়ান ক্লার্ক ৩টি উইকেট নেন।

নিউজিল্যান্ড: ২৮৭/৩ (৪৭.৩ ওভার)। ড্যারিল মিচেল ১৩১*, উইল ইয়ং ৮৭।

ফলাফল: নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী। ম্যান অফ দ্য ম্যাচ: ড্যারিল মিচেল।


```